রান্নাঘর নিয়ে বাস্তুশাস্ত্রে নানা নিয়মের কথা বলা রয়েছে। সেখানে বলা আছে বিভিন্ন জিনিস রয়েছে যা রান্নাঘরে রাখা উচিত নয়। এর ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। নানা দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে বিশেষ কিছু জিনিস রয়েছে যা রান্নাঘরে বিশেষ কিছু নিয়ম মেনে রাখতে পারলে খুব ভাল হয়। শাস্ত্রমতে, হেঁশেলে বাস করেন দেবী অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণাকে খুশি করতে রান্নাঘরে রাখতে হবে কিছু জিনিস। এর ফলে অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে। বাড়ি থেকে অর্থ সংক্রান্ত সমস্ত চিন্তা দূর হবে।
আরও পড়ুন:
অর্থ আকৃষ্ট করার টোটকা:
সামুদ্রিক লবণ: বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করার বিষয়ে কার্যকরী সামুদ্রিক লবণ। কাচের বয়ামে সামুদ্রিক লবণ ভরে রান্নাঘরের এক কোনায় রেখে দিন। এর ফলে বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর হবে। অর্থাগমের পথ প্রশস্ত করতে সাহায্য করবে।
মধু: আয় হলেও টাকা ধরে না রাখতে পারলে রান্নাঘরে এক পাত্র মধু রেখে দিন। সেই পাত্র থেকে মধু যেন কখনও পুরোপুরি শেষ না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এর ফলে আজেবাজে খরচ করার প্রবণতা কমে বলে মনে করা হয়।
আরও পড়ুন:
এলাচ: রান্নাঘরের উত্তর দিকে একটা সবুজ রঙের কৌটোয় এলাচ ভরে রেখে দিন। সেই কৌটো যেন কখনও সম্পূর্ণ ফাঁকা না হয়ে যায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এর ফলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। কর্মদক্ষতাও উন্নত হয়।
তেজপাতা: একটি তেজপাতায় নিজের মনোবাসনা পেনের সাহায্যে লিখুন। তার পর সেটি রান্নাঘরে লোকচক্ষুর আড়ালে রেখে দিন। খুব ভাল ফল পাবেন। অর্থকে নিজের দিকে আকৃষ্ট করতেও সুবিধা হবে।
আরও পড়ুন:
অন্নপূর্ণার ছবি: হেঁশেলের উত্তর-পূর্ব দিকের দেওয়ালে দেবী অন্নপূর্ণার একটি ছবি টাঙান। এর ফলে সৌভাগ্য কখনও পরিবারের সঙ্গ ছাড়বে না। অর্থকষ্ট কাটিয়ে উঠবেন দ্রুত।