Advertisement
E-Paper

অচেনা মানুষের ভিড়ে কথা বলতে ভয় পান, নতুন বন্ধু বানাতেও গায়ে ‘জ্বর’ আসে! সামাজিকতা করা থেকে পালিয়ে বেড়ায় চার রাশি

শাস্ত্র বলছে, কিছু রাশির ব্যক্তিরা অনেকের মাঝে চুপ থাকতে পছন্দ করেন। এঁরা সকলের সঙ্গে মন খুলে মিশতে পারেন না। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:৪৪

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভিড়ের মাঝে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে সকলে পারেন না। মাথার মধ্যে ঘুরতে থাকে নানা বিষয়। যদি ভুল হই, আশপাশের মানুষেরা যদি কিছু মনে করেন এমন নানা চিন্তা তাড়িয়ে বেড়ায়। অনেকে তাই চুপ থাকাই সমীচীন মনে করেন। শাস্ত্র বলছে, কিছু রাশির ব্যক্তিরা অনেকের মাঝে চুপ থাকতে পছন্দ করেন। এঁরা সকলের সঙ্গে মন খুলে মিশতে পারেন না। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

কর্কট: পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন কর্কট জাতক-জাতিকারা। কিন্তু কেবল তাঁদেরই চান, যাঁদের এঁরা ভাল ভাবে চেনেন। মানুষের ভিড়ে এঁরা কথার খেই হারিয়ে ফেলেন। কখন কী বলা উচিত বুঝে উঠতে পারেন না। কর্কট জাতক-জাতিকারা সামাজিকতা এড়িয়ে চলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

কন্যা: যে কোনও কাজ কন্যা জাতক-জাতিকারা অত্যন্ত ভেবেচিন্তে করেন। এঁরা কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। কোনও বড় বন্ধুমহলে বা সামাজিক কোনও অনুষ্ঠানে অংশ নিতে পছন্দ করেন না কন্যা জাতক-জাতিকারা। অযথা সামাজিকতাকে এঁরা সময় নষ্ট হওয়া বলে মনে করেন।

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা চুপচাপ থাকতে পছন্দ করেন। অযথা কথা বলা এঁদের মোটে পছন্দ নয়। এঁরা নিজেদের সমস্ত বিষয় গোপন রাখতে ভালবাসেন। কাছের মানুষদের সঙ্গেও সমস্ত বিষয় ভাগ করে নেন না এঁরা। বৃশ্চিক জাতক-জাতিকারা যে কোনও উপায়ে সামাজিকতা এড়িয়ে চলতে চান।

মকর: একাচোরা প্রকৃতির হন মকর রাশির ব্যক্তিরা। এঁরা নিজের সঙ্গেই প্রকৃত সুখ খুঁজে পান। নতুন বন্ধু বানানো, নতুন মানুষদের সঙ্গে মেশা প্রভৃতি বিষয় পছন্দ নয় এঁদের। ভিড়ের মাঝে এঁরা ঘাবড়ে যান। বিরক্তও হন। সর্বদা ছোট বন্ধুমহলে অংশ নিতে পছন্দ করেন মকর জাতক-জাতিকারা। সামাজিকতা এঁদের অত্যন্ত অপছন্দের।

Astrology Astrological Prediction Social Anxiety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy