Advertisement
E-Paper

একটু বেশি মিষ্টি! কিন্তু লিচুর উপকারও অনেক, জেনে নিন গরমের ফলটি কেন খাওয়া জরুরি?

লিচু একটু বেশিই মিষ্টি বলে ডায়াবিটিস রোগীদের লিচু খাওয়ার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেন চিকিৎসকেরা। তবে বাকিরা এই ফল খেতে পারেন নির্দ্বিধায়, তার উপকারও অনেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:৪৪

ছবি: সংগৃহীত।

লাল টকটকে লিচু। পাতার জঙ্গল সরিয়ে খোসা ছাড়াতেই রসে টইটুম্বুর লিচু খাওয়ার জন্য রেডি। তার স্বাদ যেমন মিষ্টি তেমনই সুস্বাদু। গরমে এই ফল খেলে যেমন তৃষ্ণা নিবারণ হয়, তেমনই তরতাজা বোধও আসে শরীরে। লিচু একটু বেশিই মিষ্টি বলে ডায়াবিটিস রোগীদের লিচু খাওয়ার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেন চিকিৎসকেরা। তবে বাকিরা এই ফল খেতে পারেন নির্দ্বিধায়, তার উপকারও অনেক।

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত লিচু খেলে সাধারণ সর্দি-কাশি ও ঋতু পরিবর্তনের সংক্রমণ কম হয়।

২। হার্টের জন্য ভাল: লিচুতে রয়েছে ওলিগোনল নামের এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রচুর পটাশিয়াম। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।

৩। হজমশক্তির উন্নতি: লিচুতে পর্যাপ্ত ফাইবার এবং জলীয় উপাদান থাকে। যা পরিপাকতন্ত্রকে সচল রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

৪। ত্বক ও চুলের উপকার: এর অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি ত্বকের বলিরেখা দূর করে সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এছাড়া, লিচুতে থাকা কপার চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

৫। ওজন নিয়ন্ত্রণ: লিচুতে ফাইবার বেশি এবং ক্যালরি কম থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এর প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়, যা গরমের ক্লান্তি দূর করতেও দারুণ কার্যকরী।

Lychee fruit Lychee benefits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy