Advertisement
E-Paper

সম্পদের দেবীর কৃপায় ঝলমলে অর্থভাগ্য! চারটি বিশেষ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের আগলে রাখেন মা লক্ষ্মী

শাস্ত্র জানাচ্ছে, কিছু অক্ষর দিয়ে নাম শুরু হয় যাঁদের, তাঁদের সঙ্গে মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। তালিকায় কোন কোন অক্ষর রয়েছে, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৭:১৭
lakshmi

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের নামের সঙ্গেও ভাগ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কোন অক্ষর দিয়ে নাম শুরু হচ্ছে সেটির বিচারে নানা জিনিস বলা সম্ভব। সেই কারণে কোনও শিশুর নামকরণের ক্ষেত্রে হিন্দু ধর্মে নানা রেওয়াজ পালনের চল রয়েছে। কোনও নবজাতকের নাম দেওয়ার সময় গ্রহ-নক্ষত্রের অবস্থাও বিচার করা হয়। শাস্ত্র জানাচ্ছে, কিছু অক্ষর দিয়ে নাম শুরু হয় যাঁদের, তাঁদের সঙ্গে মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। তালিকায় কোন কোন অক্ষর রয়েছে, জেনে নিন।

ইংরেজি বর্ণমালার কোন কোন অক্ষর দিয়ে নাম শুরু হলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়?

এ বা অ/আ: অল্প চেষ্টাতেই সফল হতে পারেন ইংরেজি বর্ণমালার এ বা বাংলার অ বা আ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা। এই জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস হয় প্রশংসনীয়। যে কোনও কাজ এঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করে থাকেন। ঝুঁকি নিতেও ভয় পান না। মা লক্ষ্মী এঁদের প্রতি অত্যন্ত সদয় হন।

কে বা ক: মা লক্ষ্মীর কৃপায় কম বয়সেই ইংরেজি বর্ণমালার কে বা বাংলার ক দিয়ে নাম শুরু হওয়া জাতক-জাতিকারা প্রচুর অর্থ লাভ করতে পারেন। পৈতৃক সম্পত্তির ভাগ পাওয়ার সম্ভাবনা থাকে। কর্মক্ষেত্রেও দ্রুত উন্নতি করতে পারেন। মন দিয়ে কাজ করে চললে এঁদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। লক্ষ্মীদেবীর কৃপায় উন্নতির সিঁড়ি বেয়ে এগিয়ে চলেন এঁরা।

এম বা ম: শাস্ত্রমতে, ইংরেজি বর্ণমালার এম বা বাংলার ম অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা জন্মগত ভাবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকেন। বুদ্ধির জোরে এঁরা প্রচুর টাকার মালিক হন। কেবল রোজগারেই সীমিত থাকেন না। সেই টাকা বুঝে বিনিয়োগ করার বিষয়েও পারদর্শী হন এম দিয়ে নাম শুরু হওয়া জাতক-জাতিকারা। মা লক্ষীর কৃপার জোরে অর্থ সংক্রান্ত ভুল সিদ্ধান্ত এঁরা সচরাচর নেন না।

এস বা শ/স: ইংরেজি বর্ণমালার এস বা বাংলার শ/স দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের ভাগ্য সর্বদা তাঁদের সঙ্গ দেয়। কৃপা বর্ষান মা লক্ষ্মী। সেই কারণে আয়ের সঙ্গে সমাজে এঁরা প্রচুর নামও করতে পারেন। এঁদের ব্যক্তিত্ব হয় অত্যন্ত আকর্ষণীয়। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই এঁরা দারুণ উন্নতির মুখ দেখতে পান।

Astrological Prediction Astrology Lakshmi Devi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy