Advertisement
E-Paper

আর্জেন্টিনাকে জিতিয়ে সাত শব্দে বার্তা মেসির, বিশ্বকাপের আগে কী বললেন লিয়ো?

পায়ের চোট নিয়ে উদ্বেগ ছিল। তবে মঙ্গলবার রাতে সব চিন্তা দূর করে দিয়েছেন লিয়োনেল মেসি। আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলেছেন, গোলও করেছেন তিনি। ম্যাচের পর সাত শব্দে বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৭:২০
football

লিয়োনেল মেসির উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

পায়ের চোট নিয়ে উদ্বেগ ছিল। তবে মঙ্গলবার রাতে সব চিন্তা দূর করে দিয়েছেন লিয়োনেল মেসি। আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলেছেন, গোলও করেছেন তিনি। ম্যাচের পর সাত শব্দে বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাতেই চাঙ্গা সমর্থকেরা।

সমাজমাধ্যমে মেসি একাধিক ছবি পোস্ট করেছেন ম্যাচের। সঙ্গে স্প্যানিশ ভাষায় যা লিখেছেন তার অর্থ, “এগিয়ে চলো। আগের চেয়েও আরও কাছাকাছি যেতে হবে আমাদের।” অর্থাৎ মেসি বোঝাতে চেয়েছেন, এ বারও বিশ্বকাপ জেতাই তাঁদের লক্ষ্য। বিশ্বকাপ জেতারই কাছাকাছি যেতে চাইছেন তাঁরা।

আর্জেন্টিনার কোচ অবশ্য ম্যাচ নিয়ে বিশেষ কোনও কথা বলেননি। তিনি চোট পাওয়া লিয়োনার্দো বালেরদিকে নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, “বালেরদির বদলে কাকে নেব সেটা মোটামুটি ঠিক করেই ফেলেছি। আগামী এক-দু’দিনের মধ্যেই নাম ঘোষণা করে দেওয়া হবে। আজকের ম্যাচ থেকে আমি তৃপ্ত। দলের খামতি নিয়ে যে যে চিন্তা ছিল তা সব মিটে গিয়েছে।”

মিডফিল্ডার রদ্রিগো দি পল মনে করেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দাবিদার। তিনি বলেছেন, “প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত লড়াই করতে চাই। বাকি সব কিছু আপাতত পিছনে। অনুশীলনে খুবই ভাল খেলছি। আর্জেন্টিনা সব সময়েই ট্রফি জেতার দাবিদার। আমাদের দেশের মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে। ছোট থেকেই স্বপ্ন দেখেছি দেশের হয়ে ভাল খেলার।”

মঙ্গলবার মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল করেন মেসি। ৬৯ মিনিটে মাঠে নামেন মেসি। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি ডিফেন্সচেরা পাস দেন মার্তিনেজ়কে। তাঁকে বক্সে ফেলে দেন আইসল্যান্ডের লাফসন। পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন মেসি। তার পরেও থামেননি তিনি। এর পর একটি দারুণ বল বাড়ান রদ্রিগো দি পলকে। তাঁর পাস থেকে গোল করেন থিয়াগো আলমাদা।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
৬ ঘণ্টা আগে
Lionel Messi Argentina Football Lionel Scaloni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy