জীবনের কোনও না কোনও সময় টাকা ধার নেওয়ার প্রয়োজন সকলেরই হয়। তেমনই অনেক সময় কাউকে টাকা ধারও দিতে হয়। উভয় ক্ষেত্রেই পড়তে হয় নানা সমস্যার মুখে। বহু ক্ষেত্রে দেখা যায় টাকা ধার নিয়ে আর ফেরত দেওয়া হচ্ছে না। অনেক সময় আবার ধার নেওয়া টাকা ফেরত দিতে গিয়ে হিমশিম খেতে হয়। উভয় ক্ষেত্রেই মেনে চলা উচিত কিছু নিয়ম। যে হেতু টাকার সঙ্গে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর তাই যেনতেন ভাবে এই জিনিস দিয়ে কোনও কিছু করা অনুচিত। এর মানে লক্ষ্মীদেবীকে অসম্মান করা বোঝায়। ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, জেনে নিন।
আরও পড়ুন:
-
ঘুম ভেঙে বাসি বিছানায় বসে চোখ রাখুন হাতের পাতায়, উচ্চারণ করুন বিশেষ এক মন্ত্র, খুব ভাল ফল পাবেন
-
উদ্বেগের জন্য ইন্টারভিউ দিতে গিয়ে খাবি খাচ্ছেন? অশান্তির কারণে কাজে ভুল হচ্ছে? সাত সহজ উপায়ে শান্ত হবে মন
-
প্রায় প্রতি রাতে দুর্ঘটনার স্বপ্ন দেখেন? গাড়ি কখনও গাছে ধাক্কা মারে, কখনও বা গর্তে পড়ে যান? এ সবের অর্থ কী?
- ঋণ শোধের ক্ষেত্রে শুভ দিন মঙ্গলবার এবং শনিবার। সপ্তাহের বাকি দিনগুলি এই কাজ না করাই ভাল। তবে শুক্রবার করা যেতে পারে।
- বুধবার এবং বৃহস্পতিবার কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। এর ফলে অর্থকষ্টের সম্মুখীন হতে হয়।
- শুক্রবার দিনটি ঋণ দান এবং গ্রহণ উভয় কাজের জন্যই ভাল। এ ক্ষেত্রে মা লক্ষ্মীকে এক বার স্মরণ করে নিতে হয়।
- জ্যোতিষমতে, বৃহস্পতিবার দিন ঋণ নিলে তা দ্রুত শোধ করা যায়।