মন্দিরে ভক্তের ঢল। সকলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। নড়াচড়ারও জায়গা প্রায় নেই বললেই চলে। এক তরুণ তাঁর বন্ধুদের নিয়ে ভক্তদের দলে ভিড়ে গেলেন। কিন্তু শুধুমাত্র দেবতার দর্শন করাই তাঁর উদ্দেশ্য ছিল না। একই সঙ্গে ভারতের মানুষদের মনে কুসংস্কার ঠিক কতটা গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে তা পরীক্ষা করারও ছক কষলেন সেই তরুণ এবং তাঁর বন্ধুরা। সেইমতো কাজও করলেন। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
পাল্টে ফেলে স্নায়ুতন্ত্র, আন্তঃপ্রজননে পাঁচ থেকে বেড়ে হয় দু’হাজার! মেরে ফেলা হয় নির্জন দ্বীপে ‘পাল্টে যাওয়া’ গবাদি পশুদের
-
তীব্র কম্পনে কাঁপছে বাড়ি, প্রাণের ঝুঁকি নিয়ে নাতিকে বাঁচাতে ঝাঁপালেন ঠাকুরমা, জাপটে রাখলেন বুকের কাছে!
-
উদ্যানে ঘুরতে যাওয়ার মজা বদলাল কান্নায়, ছুটে এসে কিশোরের পেটে লাথি মারল যন্ত্রমানব! ভাইরাল চিনের ভিডিয়ো
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মন্দিরে ঢোকার পথে ভক্তের সমাগম। ভিড়ের মধ্যে নড়াচড়া করার জায়গাও প্রায় নেই বললেই চলে। এমন সময় কিছু তরুণ মিলে ফন্দি আঁটলেন ভক্তদের মনে থাকা কুসংস্কারের পরীক্ষা নেওয়ার। সঙ্গে যাওয়া দুই তরুণ বন্ধুকে দায়িত্ব দিলেন সিঁড়ি ধরে উঠে মন্দিরের ছাদ ছুঁয়ে নমস্কার করার। বন্ধুরা সেইমতো কাজই করলেন। তাঁদের আগে যাঁরা সিঁড়ি বেয়ে উঠছিলেন তাঁদের কাউকেই মন্দিরের ছাদ ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়নি। কিন্তু যেই দুই তরুণ এগিয়ে গিয়ে মন্দিরের ছাদ ছুঁয়ে প্রণাম করলেও তখনই একে একে মানুষ গিয়ে সেই জায়গায় হাত ছুঁয়ে প্রণাম করা শুরু করলেন। অনেকেরই হাত পৌঁছোল না। তাঁরা প্রাণপণে চেষ্টা করে, পা উঁচু করে দাঁড়িয়ে মন্দিরের ছাদ ছুঁয়ে প্রণাম করলেন। তরুণদল ভক্তদের কাণ্ড দেখে অবাক হয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
-
নেশার বশে শ্বাসবায়ু পরীক্ষার যন্ত্রে ফুঁ দিতে পারলেন না মদ্যপ, ধৈর্য হারিয়ে চড় কষালেন পুলিশকর্মী! ভাইরাল ভিডিয়ো
-
কাচের টুকরো আর রক্তে ভাসছে কেবিন, ওই ভাবেই ছুটছে ট্রেন, অঝোরে কাঁদছেন ইটবৃষ্টিতে আহত চালক! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো
-
তরুণ তুর্কিদের মাঝে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ৪০-এর ‘বৃদ্ধ’রাও! বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তৈরি যে সাত তারকা
‘নেহের_হু’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ছয় লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ১৭ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বহু নেটাগরিক তরুণদের কাজকে সম্মতি জানিয়েছেন। তেমনই অনেকে তরুণের বক্তব্যর বিরোধিতা করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এখানে কুসংস্কারের কোনও ব্যাপার নেই। এ সকল মানুষেরা জীবন নিয়ে এতটাই ঘেঁটে রয়েছেন যে ভগবানই তাঁদের শেষ আস্থা। সেই বিশ্বাস থেকেই এঁরা এমনটা করে থাকেন।’’