রাত বাড়লে বহু শহরেই রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করে মদ্যপান করে গাড়ি চালানো হচ্ছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। বিশেষ এক যন্ত্র মুখের সামনে ধরে তাতে ফুঁ দিতে বলা হয়। সেখান থেকেই বুঝতে পারা যায় চালক মদ্যপান করে রয়েছেন কি না। হায়দরাবাদের এক রাস্তার মোড়েও তেমনটাই করা হচ্ছিল। যে ব্যক্তির শ্বাস পরীক্ষা করা হচ্ছিল, তিনি মদ্যপ ছিলেন। তাঁকে দেখে বোঝাও যাচ্ছিল। নেশার চোটে পুলিশের কথামতো যন্ত্রে মুখ ঠেকিয়ে ফুঁ দিতে পারছিলেন না তিনি। তাই দায়িত্বে থাকা পুলিশকর্মী সপাটে চড় কষালেন মদ্যপ ব্যক্তির গালে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
ছেঁড়া জ্যাকেটের দাম লাখ টাকা, মলিন জুতোতেও প্রকট বৈভব! সাধারণের ‘বাতিল’ জিনিসই এখন উচ্চবিত্তদের সজ্জার অংশ
-
চিনের প্রাচীর হল ‘মঞ্চ’, হিন্দি গান চালিয়ে গরবা নাচে মাতলেন একদল ভারতীয় পর্যটক! ভাইরাল ভিডিয়োয় নানা মত
-
ভগ্নহৃদয়ের মেলা! হৃদয় ভাঙার গান বাজতেই আনন্দ বদলাল বিষাদে,অদ্ভুত ভঙ্গিমায় নেচে আসর মাতালেন মদ্যপ তরুণেরা
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেশ কিছু ট্রাফিক পুলিশ। প্রত্যেকেই গাড়ির চালকদের শ্বাসবায়ুর পরীক্ষা করতে ব্যস্ত। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কি না তা দেখার জন্যই এই ব্যবস্থা। এই সময়ে টুপি পরা এক ব্যক্তির মুখের সামনে ধরা হল শ্বাসবায়ু পরীক্ষা করার বিশেষ যন্ত্র। কিন্তু সেই ব্যক্তি এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে পুলিশের নির্দেশনা মেনে ফুঁ দিতে পারছিলেন না। কখনও তাঁর চোখ টেনে আসছিল তো কখনও আবার টলে পড়ে যাচ্ছিলেন। তবে প্রবল চেষ্টা করছিলেন যাতে পুলিশ তাঁর অবস্থা টের না পায়। পুলিশকর্মী বহু বার তাঁকে বুঝিয়ে বলেন কী ভাবে ফুঁ দিতে হবে। কিন্তু সেই ব্যক্তি প্রতি বারই ব্যর্থ হন। পুলিশকর্মী এ বার ধৈর্য হারান। টেনে চড় মারেন সেই ব্যক্তির গালে। সহকর্মীর এ হেন রূপ দেখে ঘাবড়ে যান অপর এক পুলিশকর্মী। তিনি তাড়াতাড়ি ছুটে আসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে থাকেন। চড় খেয়ে মদ্যপ প্রায় পড়েই যাচ্ছিলেন। অতি কষ্টে নিজেকে সামলে নেন। দেখে মনে হল, আঘাতে তাঁর নেশা কিছুটা কমে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
-
তরুণ তুর্কিদের মাঝে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ৪০-এর ‘বৃদ্ধ’রাও! বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তৈরি যে সাত তারকা
-
দশক না গড়াতেই সেতুতে চওড়া ফাটল, বেহাল দশা ক্যামেরাবন্দি করতে গিয়ে ব্যক্তিগত ক্ষতি তরুণের! বিহারের ভিডিয়ো ভাইরাল
-
কাচের টুকরো আর রক্তে ভাসছে কেবিন, ওই ভাবেই ছুটছে ট্রেন, অঝোরে কাঁদছেন ইটবৃষ্টিতে আহত চালক! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো
আরও পড়ুন:
-
দূষণ থেকে ছাড় নেই বিলুপ্তপ্রায় সরস্বতীরও, ‘অতি ভক্তি’তে নদীতে ‘নৈবেদ্য’ ছুড়লেন তরুণী পর্যটক! ভাইরাল ভিডিয়ো
-
বাড়ি পৌঁছে দেওয়ার ‘করুণ আকুতি’, মেনে নিতেই তরুণের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড করলেন অচেনা তরুণী! তার পর...
-
হাওয়ার দাপটে হোর্ডিং-সহ আছড়ে রাস্তায়, ঝড়বৃষ্টির রাতে হোর্ডিং বাঁচাতে উঠে প্রাণ গেল তরুণের! ভাইরাল ভিডিয়ো
‘রেবতিট্যুইটস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। একদল নেটাগরিক যেমন পুলিশের এই ব্যবহারকে ভুল মনে করছেন, তেমনই অনেকে পুলিশকর্মীর সমর্থনে কথা বলেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘পুলিশের কী অধিকার আছে একজন মদ্যপকে বিনা কারণে চড় মারার?’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘পুলিশের কথামতো কাজ করলে আর চড় খেতে হত না।’’