স্বজনদের নিয়ে চিনে ঘুরতে গিয়েছিলেন একদল ভারতীয়। চিনের প্রাচীরকে চাক্ষুষ করে আনন্দ ধরে রাখতে পারলেন না তাঁরা। হিন্দি গানে সকলে মিলে গরবা নেচে আনন্দ ভাগ করে নিলেন। আশপাশের পর্যটকেরা হাঁ করে তা দেখে চললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
দশক না গড়াতেই সেতুতে চওড়া ফাটল, বেহাল দশা ক্যামেরাবন্দি করতে গিয়ে ব্যক্তিগত ক্ষতি তরুণের! বিহারের ভিডিয়ো ভাইরাল
-
তরুণ তুর্কিদের মাঝে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ৪০-এর ‘বৃদ্ধ’রাও! বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তৈরি যে সাত তারকা
-
দূষণ থেকে ছাড় নেই বিলুপ্তপ্রায় সরস্বতীরও, ‘অতি ভক্তি’তে নদীতে ‘নৈবেদ্য’ ছুড়লেন তরুণী পর্যটক! ভাইরাল ভিডিয়ো
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিনের প্রাচীরের উপর দাঁড়িয়ে একদল ভারতীয় পর্যটক। সকলের পরনে গুজরাটি কাজ করা রংচঙে ভারতীয় পোশাক। উচ্চস্বরে বাজছে হিন্দি সিনেমার গান। সেই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন ভারতীয় পর্যটকেরা। হাত-পা দুলিয়ে গরবা নাচছেন তাঁরা। পিছনে থাকা অন্য পর্যটকেরা অবাক চোখে তাঁদের কাণ্ড দেখে চলেছেন। কিন্তু সে দিকে নজর নেই ভারতীয় পর্যটকদের। তাঁরা নিজের ছন্দে নেচে চলতেই ব্যস্ত। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
-
বাড়ি পৌঁছে দেওয়ার ‘করুণ আকুতি’, মেনে নিতেই তরুণের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড করলেন অচেনা তরুণী! তার পর...
-
হাওয়ার দাপটে হোর্ডিং-সহ আছড়ে রাস্তায়, ঝড়বৃষ্টির রাতে হোর্ডিং বাঁচাতে উঠে প্রাণ গেল তরুণের! ভাইরাল ভিডিয়ো
-
কাচের টুকরো আর রক্তে ভাসছে কেবিন, ওই ভাবেই ছুটছে ট্রেন, অঝোরে কাঁদছেন ইটবৃষ্টিতে আহত চালক! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো
‘সুমেধ ভগবত’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দেড় লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। বহু নেটাগরিক ভারতীয় পর্যটকদের চিনের প্রাচীরে উঠে নাচানাচি করার বিষয়টির নিন্দা করেছেন। অনেকে আবার সে সকল নেটাগরিকের বিরোধিতা করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বিদেশের মাটিতে পা দিলে এঁদের ভারতের প্রতি প্রেম উথলে পড়ে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘যে যা করে মজা পায়, তাঁকে সেটা করেই মজা পেতে দিন।’’