Advertisement
E-Paper

ফুর্তি করতে নর্তকী ভাড়া করে উদ্দাম হুল্লোড়, বিল এল লক্ষাধিক টাকার! টাকা মেটাতে না পেরে শ্রীঘরে ঠাঁই চার তরুণের

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সারা রাত ধরে একটি ঘরের ভিতরে উচ্চস্বরে গান বাজছে। গান, হাসি, নাচ আর পার্টি ছিল পুরোদমে। তরুণীর হাতে মদের বোতল, খোলামেলা পোশাকে ‘বাবুজি জ়রা ধীরে চলো’ গানের সঙ্গে চটুল ভঙ্গিতে নেচে চলেছেন। তাঁকে ঘিরে উদ্দাম ভাবে নাচছেন তরুণেরাও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১১:০১

ছবি : ভিডিয়ো থেকে নেওয়া।

সারা রাত ধরে আনন্দ উদ্‌যাপনের জন্য নর্তকী ভাড়া করে এনেছিলেন চার যুবক। ঘরের মধ্যে একসঙ্গে চার জন মিলে হইচই ও নাচ চলছিল। সঙ্গে ছিল মদ্যপানের ব্যবস্থা। রাত কাটতেই কার্যত আকাশ ভেঙে পড়ল মাথায়। এক রাতের জন্য বিপুল পরিমাণ টাকা চেয়ে বসলেন নর্তকী তরুণী। সেই টাকা মেটাতে না পারায় এল পুলিশ। শ্রীঘরে যেতে হল চার তরুণকে। পঞ্জাবের জিরাকপুরের ঘটনা। তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সারা রাত ধরে একটি ঘরের ভিতরে উচ্চস্বরে গান বাজছে। গান, হাসি, নাচ আর পার্টি ছিল পুরোদমে। তরুণীর হাতে মদের বোতল, খোলামেলা পোশাকে ‘বাবুজি জ়রা ধীরে চলো’ গানের সঙ্গে চটুল ভঙ্গিতে নেচে চলেছেন। তাঁকে ঘিরে উদ্দাম ভাবে নেচে চলেছেন তরুণেরা। কিন্তু তারা কল্পনাও করতে পারেননি যে, যে রাতটিকে তাঁরা স্মরণীয় করে রাখতে চেয়েছিল, পরদিন সকালে তা এতটাই ভয়াবহ হয়ে উঠবে যে বিষয়টি পুলিশের কাছে পৌঁছে যাবে।

নৃত্যশিল্পী তাঁর গ্রাহকদের কাছে ১ লক্ষ ১০ হাজার টাকা দাবি করেছিলেন। টাকার পরিমাণ শুনে চার বন্ধুর চক্ষু চড়কগাছ। এত টাকা তাঁদের সকলের কাছেও ছিল না। টাকা দেওয়া নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে তরুণেরা টাকা দিতে ব্যর্থ হলে নৃত্যশিল্পীকে পুলিশকে ডাকতে হয়। এর পরে ঘটনাস্থলে হট্টগোল শুরু হয় এবং ঘটনাটি নতুন মোড় নেয়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অরুণকোসলি’ নামের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়তেই কয়েক হাজার বার দেখা হয়েছে সেটি। তরুণদের হাল দেখে হাসির ঝড় উঠেছে নেটপাড়ায়। প্রচুর নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনাটিকে নেটমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। কেউ কেউ এটিকে একটি ব্যয়বহুল ভুল বলছেন। আবার অন্যেরা ঠাট্টার সুরে লিখেছেন, ‘‘উদ্‌যাপন করার আগে বাজেটটা দেখে নেওয়া উচিত।’’ অন্য এক নেটাগরিক বলছেন, ‘‘আরও নৃত্যশিল্পী আনুন... মজা করুন।’’

Punjab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy