Advertisement
E-Paper

বাড়ি পৌঁছে দেওয়ার ‘করুণ আকুতি’, মেনে নিতেই তরুণের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড করলেন অচেনা তরুণী! তার পর...

তরুণীকে বাড়ি পৌঁছোনোর দায়িত্ব শিরোধার্য করলেন তরুণ। কিন্তু তার পর তরুণের সঙ্গে যা হল তা তিনি কল্পনাও করতে পারেননি। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৭:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তরুণ। সেই সময় এক তরুণী তাঁর কাছে বাড়ি পৌঁছে দেওয়ার আর্জি জানান। তরুণ সেই আর্জি মেনে নেন। তরুণীকে বাড়ি পৌঁছোনোর দায়িত্ব শিরোধার্য করেন। কিন্তু তার পর তরুণের সঙ্গে যা হল তা তিনি কল্পনাও করতে পারেননি। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে জড়ো হয়েছে লোকজন। সকলের নজর আটকে রয়েছে দুই তরুণ-তরুণীর দিকে। তরুণীর হাত নিজের এক হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছেন ওই তরুণ। অপর হাতে ধরেছেন মোবাইল। সেই মোবাইলটি দেখিয়ে তরুণ জানাতে লাগলেন যে তরুণী তাঁর কাছে বাড়ি পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। রাত্রিবেলা একা মেয়ে কী করে বাড়ি ফিরবেন এই ভেবে তিনি তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার আর্জি মেনে নেন। কিন্তু তার পর সেই তরুণী তরুণের মোবাইল চুরি করে পালাতে চান। তরুণ ধরে ফেললে তাঁর উপর নির্যাতনের মিথ্যা দোষ চাপানোর চেষ্টা করেন। তার পর রাস্তার লোকজন জড়ো হতেই তরুণী নিজের ভুল স্বীকার করে নেন। ভিডিয়ো করা হচ্ছে দেখে তরুণী মুখে স্কার্ফ জড়িয়ে দাঁড়িয়ে থাকেন। বার বার তরুণের কাছে কাতর অনুরোধ জানাতে থাকেন তাঁকে যেতে দেওয়ার জন্য। রাস্তার লোকজনও তরুণীর বিরুদ্ধে গর্জাতে থাকেন। শেষে তরুণ তরুণীর হাত ছেড়ে দেন। তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ভেনম১এস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে নয় লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ১০ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই কারণেই আজকাল কেউ কাউকে সাহায্য করতে ভয় পায়।’’

Viral Video Viral News Rajasthan Jaipur Brawl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy