Advertisement
E-Paper

‘মদ্যপান করা এবং উল্কি আঁকা মেয়েকে বিয়ে করব না’, ৪০ বছর বয়সি তরুণের দাবি শুনে চমকালেন ঘটক! তার পর?

এক ৪০ বছর বয়সি তরুণ সম্পর্কের পরামর্শদাতা এক তরুণীর কাছে সম্পর্ক বিষয়ে পরামর্শ নিতে এসেছিলেন। সেই তরুণের কথা শুনে চমকেছিলেন তরুণী। ভিডিয়ো করে অনুরাগীদের সঙ্গে সেই আলাপচারিতার কথাই ভাগ করে নিয়েছেন তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৩:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

২০২৬-এ দাঁড়িয়েও বহু মানুষ মনে নানা সেকেলে ধারণা বয়ে নিয়ে চলেন। সেই ধারণার বেশির ভাগই নারীকেন্দ্রিক হয়। মেয়েদের এমন হওয়া উচিত, এটা করা উচিত নয়, এ সমস্ত নানা ধারণা মনের গহীনে রেখে চলেন তাঁরা। বিশেষ করে বিয়ের জন্য পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে এমনটা হামেশাই হতে দেখা যায়। সম্পর্কের পরামর্শদাতা এক তরুণী সমাজমাধ্যমে ভিডিয়ো করে তেমনই এক ঘটনার কথা জানালেন। এক ৪০ বছর বয়সি তরুণ তাঁর কাছে সম্পর্ক বিষয়ে পরামর্শ নিতে এসেছিলেন। সেই তরুণের কথা শুনে চমকেছিলেন তরুণী। ভিডিয়ো করে অনুরাগীদের সঙ্গে সেই আলাপচারিতার কথাই ভাগ করে নিয়েছেন তরুণী। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্যামেরার সামনে বসে রয়েছেন এক তরুণী। তাঁর চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। পেশায় তিনি এক সম্পর্কের পরামর্শদাতা। অবিবাহিত তরুণ-তরুণীকে পছন্দের মানুষ খুঁজে দিতে সাহায্য করেন সেই তরুণী। তরুণীর কথা অনুযায়ী, ৪০ বছর বয়সি এক তরুণ তাঁর কাছে সুপাত্রীর খোঁজে এসেছিলেন। এক তরুণীর সঙ্গে তরুণের পরিচয়ও করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তরুণ তাঁকে প্রত্যাখ্যান করেছেন। কারণ, সেই তরুণী মদ্যপান করতেন এবং তাঁর গায়ে উল্কি ছিল। তরুণের এই কথা শুনে চমকেছেন সম্পর্কের পরামর্শদাতা তরুণী। তরুণের মতে, যে সমস্ত মেয়েরা মদ্যপান করেন তাঁরা কখনও সংসারী হন না। সেই তরুণী বাড়ি থেকে দূরে অন্য জায়গায় থাকেন বলেও সমস্যা তরুণের। এ প্রসঙ্গে তরুণ সেই তরুণীর চরিত্র নিয়েও মন্তব্য করেছেন। এ সমস্ত মেয়েদের বিয়ে করা উচিত নয় বলে মত তরুণের। ২০২৬-এ দাঁড়িয়েও এই প্রকার নিম্ন চিন্তাধারা কারও মাথায় কী ভাবে আসতে পারে তা জেনে অবাক হয়েছেন সম্পর্কের পরামর্শদাতা তরুণী। ভিডিয়োয় তরুণী জানিয়েছেন যে তরুণকে মুখের উপর তাঁর মাথায় পুষে রাখা ধারণাগুলি যে কতটা ভুল তা বলতে না পারার আক্ষেপ রয়ে গিয়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঐন্দ্রিলা.কপূর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া করেছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বহু মানুষ যেমন তরুণীর সুরে সুর মিলিয়েছেন, অনেকেই তেমন তরুণীর বিরুদ্ধে মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনি তরুণের পছন্দমতো পাত্রী খুঁজে দিলেই পারতেন, ভিডিয়ো করে তাঁকে নিয়ে বিচারসভা বসানোর কী আছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এমন ধরনের পুরুষদের সঙ্গে যেন আমার কখনও আলাপ না হয়, তা হলে আমি তাঁদের দুঃস্বপ্নে পরিণত হব।’’

Viral Video Viral Story Instagram Reel Instagram Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy