অফিসটাইমে মেট্রোর যা অবস্থা হয় তা কমবেশি সকল অফিসকর্মীরই জানা রয়েছে। সেই সময় মেট্রোয় দাঁড়ানোর জায়গা পেতেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু এক তরুণকে দেখা গেল দিব্য বসার জায়গায় পা তুলে বসে রয়েছেন। যাত্রীরা প্রতিবাদ করতে তিনি আবার সাফাইও গাইলেন। হায়দ্রাবাদের মেট্রোর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর আসনে পা মেলে বসে রয়েছেন এক তরুণ। ডান দিকের পা-টিকে তুলেছেন মেট্রোর জানলার সামনে। পাশের আসনে বসে থাকা যাত্রী তরুণের বসার ভঙ্গিমার প্রতিবাদ করেন, যা শুনে এগিয়ে আসেন অন্যান্য যাত্রীও। কিন্তু তরুণ ভুল মানার পাত্র নন। তিনি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতেই থাকেন। বেধে যায় বচসা। জানলা থেকে পা নামালেও তরুণ বসার ভঙ্গিমা বদলালেন না। পায়ের উপর পা তুলে বসে ঝামেলা করে চললেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘অপরাজিতে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দু’লক্ষ ৬৫ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম নিন্দামূলক মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। তরুণের সভ্যতা জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।