সরস্বতী নদী। হিন্দু দেবীর নামে বয়ে চলা এই নদীর দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে। কেবল উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছের মানা গ্রামেই দেখা মেলে এই নদীর। সেই রূপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে যান অনেকে। তবে তা দেখতে গিয়েও এমন কাণ্ড করে বসলেন ভারতীয় পর্যটক যা দেখে রেগে গেলেন নেটাগরিকেরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উত্তরাখণ্ডের পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশ। যে দিকে চোখ যাচ্ছে, সে দিকেই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে পর্বতশৃঙ্গ। দু’টি পাহাড়ের মাঝ থেকে লাফিয়ে পড়ছে খরস্রোতা সরস্বতী। এই একটি জায়গাতেই দেখা পাওয়া যায় সরস্বতী নদীর। তাই সেই নদীর এক ঝলক দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। পাহাড়ি রাস্তার রেলিঙের ধারে দাঁড়িয়ে রয়েছেন লোকজন। কিন্তু সেই নদীতেও ফুল-সহ আরও নানা জিনিস ফেললেন এক তরুণী। হাতে থাকা জিনিসগুলিকে ছুড়ে সরস্বতী নদীতে ফেলতে দেখা গেল এক ভারতীয় তরুণীকে। আশপাশে থাকা পর্যটকেরা চুপ করে তাঁর সেই কাজ দেখে চললেন। কেউই এক বারের জন্যও তাঁকে নদীতে জিনিস ফেলা থেকে আটকালেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘হিমালয়ান হিন্দু’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২৩ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। তরুণীর ‘অতি ভক্তি’ ক্ষোভ সৃষ্টি করেছে নেটাগরিকদের মনে।