Advertisement
E-Paper

তৈরি হয়েছে হৃদয়ের যোগ! ভারতবাসের সুখস্মৃতি ভাগ করে নিলেন ভিন্‌দেশি, করলেন ফেরার অঙ্গীকার, ভাইরাল ভিডিয়ো

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৮:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অতিথিপরায়ণ দেশ হিসাবে ভারতের সুনাম রয়েছে। সে কারণেই বার বার নানা দেশের মানুষজন বেড়াতে আসেন এই দেশে। অনেকেই এই দেশের প্রকৃতি আর মানুষজনকে ভালবেসে দীর্ঘ কাল রয়েও যান। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যেখানে দেখা গিয়েছে ভারত ছেড়ে যাওয়ার আগে আবেগতাড়িত হয়ে পড়েছেন এক ভিন্‌দেশি।

ইনস্টাগ্রামের ‘ফ্লিউ৮৬’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হাঁটতে হাঁটতে কথা বলছেন এক ব্যক্তি। ভিডিয়োটিতে তাঁকে বলতে শোনা যায়, যে ভারতে তাঁর বন্ধুদের ছেড়ে যেতে তাঁর খুবই কষ্ট হচ্ছে। তবে তিনি আবার এই দেশে ফিরে আসবেন। এ কথা বলতে বলতে ওই বিদেশির গলা প্রায় বুজে আসে। ‘জয় হিন্দ’ ধ্বনি দিয়ে তিনি ভিডিয়োটি শেষ করেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, এটি (ভারতে বন্ধুদের ছেড়ে যাওয়া) আমায় ভেঙে দেয়। তবে ভয় নেই, কন্টেন্ট আসতেই থাকবে। এই ইনস্টাগ্রাম হ্যান্ডলটিতে ২,০০০-এরও বেশি অনুসারী রয়েছে। মুম্বইয়ের সাকীনাকা অঞ্চল থেকে ভিডিয়োটি করা হয়েছে। তবে, ভারতের কোন কোন স্থানে তিনি ছিলেন, তা জানা যায়নি ভিডিয়োটি থেকে। ভ্রমণ এবং অটোমোবাইল বিষয়ে ভিডিয়ো তৈরি করেন ওই ব্যক্তি। তিনি ব্রিটেনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আবেগে আপ্লুত হয়েছেন নেটাগরিকেরাও। প্রায় ২০০০ নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। বহু মানুষ তাঁকে আবার ভারতে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এক জন লিখেছেন, “আমারও চোখ ভিজে উঠল।” আবার আর এক জন লিখেছেন, “ঈশ্বরের আশীর্বাদ আপনার পাথেয় হোক।”

Influencer Foreigner
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy