লটারির টিকিট কাটলেই কোটিপতি হওয়া যায় না। এই ধারণা নিয়ে যাঁরা চলেন, তাঁদের লাভের বদলে লোকসানই হয়। কারণ লটারি জেতার ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকা জরুরি। অন্যথায় লাভ হয় না। বদলে হাতে থাকা টাকাও খোয়া যায়। লটারি জিততে পারবেন কি না তা হলফ করে কেউ বলতে পারেন না। তবে এ সম্বন্ধে একটা ধারণা দিতে পারে জ্যোতিষশাস্ত্র। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ, ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়, আবার খুব যে মন্দ তা-ও নয়। কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
বৃষ– জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্য ভাগটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– লটারির দিক থেকে গোটা সপ্তাহটাই মিথুন রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। সপ্তাহে যে কোনও সময় লটারি কাটতে পারেন।
আরও পড়ুন:
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। তবে প্রাপ্তিযোগ যে খুব খারাপ তা-ও নয়। কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
সিংহ– জুনের দ্বিতীয় সপ্তাহের যে কোনও সময় সিংহ রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারেন।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।
আরও পড়ুন:
তুলা– জুনের দ্বিতীয় সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের লটারিতে খুব বেশি ঝোঁক না দেখানোই ভাল হবে।
বৃশ্চিক– লটারির দিকে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।
আরও পড়ুন:
মকর– জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। মন চাইলে সেই সময় লটারি কাটতে পারেন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
মীন– মীন রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)