Advertisement
E-Paper

সোমে কর্কটে আসবে শুক্র, সংযোগ সৃষ্টি করবে দেবগুরুর সঙ্গে! দুই শুভ গ্রহের আশীর্বাদে সুখী হবে চার রাশি

শুক্রর কর্কটে প্রবেশে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে সংযোগ সৃষ্টি হবে। যার ফলে চার রাশির ব্যক্তিদের বিশেষ ফলপ্রাপ্তির সম্ভাবনা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৮:০৩
astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২ জুন কর্কটে প্রবেশ করেছে বৃহস্পতি। শাস্ত্রমতে, বৃহস্পতি শুভ গ্রহ। সেই কারণে কর্কটে বৃহস্পতির প্রবেশ অনেকের জন্য সুসময় সঙ্গে নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। এই শুভ প্রভাব কিছু দিনের মধ্যে আরও বৃদ্ধি পাবে। কারণ, জুনের ৮ তারিখ, সোমবার কর্কটে প্রবেশ করবে শুক্র। শাস্ত্রমতে শুক্রও শুভ গ্রহ। বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক ভাল বলে জানাচ্ছে শাস্ত্র। শুক্রর কর্কটে প্রবেশে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে সংযোগ সৃষ্টি হবে। যার ফলে চার রাশির ব্যক্তিদের বিশেষ ফলপ্রাপ্তির সম্ভাবনা। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

বৃহস্পতি-শুক্রের সংযোগে কারা লাভবান হবেন?

বৃষ: শুক্র দ্বারা পরিচালিত হন বৃষ রাশির জাতক-জাতিকারা। সেই কারণে এই রাশির ব্যক্তিরা বিশেষ ফল পাবেন বলে মনে করা হচ্ছে। আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যে কোনও কাজ বৃষ জাতক-জাতিকারা সংশয়হীন ভাবে করে ফেলতে পারবেন। সমাজে আপনাদের নাম-ডাক বৃদ্ধি পাবে। পেশা সংক্রান্ত কোনও খুশির খবর পেতে পারেন।

কর্কট: কর্কটেই সৃষ্টি হচ্ছে বৃহস্পতি-শুক্রের যোগ। সেই কারণে এই রাশির ব্যক্তিরা যে ভাল ফল পাবেন তা বলাই বাহুল্য। ব্যক্তিত্বে সুপরিবর্তন দেখা যাবে। যার ফলে আশপাশের মানুষেরা আপনার কথায় মোহিত হবেন। পেশাজীবনে উন্নতির সুযোগ পাবেন। কর্কট জাতক-জাতিকারা মানসিক দিক দিয়েও শান্তি পাবেন। পারিবারিক অশান্তি কেটে গিয়ে সুখের সময় শুরু হবে।

কন্যা: বৃহস্পতি-শুক্রের সংযোগে লাভবান হবেন কন্যা রাশির ব্যক্তিরা। আপনাদের আয়ক্ষেত্রে দারুণ পরিবর্তন দেখতে পাবেন। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন। কন্যা জাতক-জাতিকাদের পেশাজীবনেও দেখা যাবে ভাল পরিবর্তন। বসের সুনজরে পড়বেন। আপনার কাজ ঊর্ধ্বতনদের মনে জায়গা করে নেবে। এর ফলে পদোন্নতির পথ প্রশস্ত হবে।

ধনু: ধনু রাশির ব্যক্তিরাও ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রেমক্ষেত্রে সুপরিবর্তন দেখা যাবে। সঙ্গীর সঙ্গে যে সমস্ত ঝামেলা ছিল, সেগুলি মিটে গিয়ে শুরু হবে সুখের সময়। নতুন কাজের সন্ধান পেতে পারেন। যা আপনাকে মানসিক দিক দিয়ে শান্তি দেবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। ধনু জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে।

Venus Jupiter Transit Planet formation Astrology Astrological Prediction Lucky Zodiac Signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy