অতীত সর্বদা সুখকর হয় না। বহু মানুষই নিজেদের অতীতের কথা ভাবলেও আঁতকে ওঠেন। কারণ সেই সময়টা এতটাই খারাপ ছিল যে আজ তা নিয়ে ভাবতেও ভয় হয়। অনেকে সে সকল খারাপ সময়ের কথা ভুলে গিয়ে এগিয়ে যেতে পারেন। কিন্তু কিছু রাশির মানুষ তা পারেন না। অতীতকে ভুলে এগিয়ে চলা এঁদের রাশিগত প্রকৃতিতে নেই। এঁরা ফেলে আসা দিনগুলির কথা ভুলতে পারেন না। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।
আরও পড়ুন:
কোন কোন রাশির ব্যক্তিরা পুরনো দিনের কথা ভুলতে পারেন না?
বৃষ: আবেগ প্রকাশে পারদর্শী না হলেও, বৃষ জাতক-জাতিকারা আবেগের দিক দিয়ে জীবনে স্থিরতা থাকুক সেটাই চান। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে এঁরা একটু দুর্বল প্রবৃতির হয়ে থাকেন। জীবন একই ছন্দে বয়ে চলুক সেটাই চান বৃষ রাশির ব্যক্তিরা। তেমনটা না হলেই এঁরা মুশকিলে পড়ে যান।
কর্কট: আবেগতাড়িত কর্কট জাতক-জাতিকারা কোনও মতে অতীতের কথা ভুলতে পারেন না। এঁদের আবেগ সেই কাজে বাধা প্রদান করে। অতীত আঁকড়ে বসে থাকাতেই সুখ খুঁজে পান কর্কট রাশির ব্যক্তিরা। পুরনো দিনের কথা ভুলতে পারেন না এঁরা। অতীতের কথা ভেবে দুঃখ করা এঁদের স্বভাবের অর্ন্তগত।
আরও পড়ুন:
কন্যা: খুঁতখুঁতে কন্যা জাতক-জাতিকাদের দেখলে বোঝা যায় না কিন্তু মনে মনে এঁরা অনেক কষ্ট পান। ছেড়ে আসা ভাল মুহূর্ত, ফেলে আসা মানুষদের মনে করে এঁদের মন কেঁদে ওঠে। অতীতকে ভুলে গিয়ে বর্তমান নিয়ে মেতে থাকা এঁদের আসে না। অতীতের কথা ভেবে দুঃখ করেন কন্যা জাতক-জাতিকারা।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিরাও অত্যন্ত আবেগতাড়িত হন কিন্তু মনের ভাব প্রকাশ করতে সঙ্কোচ বোধ করেন। এঁরা মনের কোণে দুঃখ পুষে রেখে দেন। অতীতে কেউ যদি এঁদের কোনও ভাবে কষ্ট দিয়ে থাকেন, পরে গিয়ে সেটির শোধ ঠিক তুলে নেন এঁরা। প্রতিশোধের স্পৃহাই এঁদের অতীতকে ভুলতে দেয় না।
আরও পড়ুন:
মকর: মনে কী চলছে তা নিয়ে কথা বলা পছন্দ করেন না মকর জাতক-জাতিকারা। কিন্তু নিজের অন্তরে সবটাই বয়ে নিয়ে বেড়ান তাঁরা। ভবিষ্যতে কাটিয়ে আসা ভাল দিন, ছেড়ে যাওয়া পছন্দের মানুষ প্রভৃতির কথা ভেবে কষ্ট পান তাঁরা। কিন্তু মুখে কিছুই প্রকাশ করেন না। তাই এঁদের দেখে বোঝাও যায় না।