উত্তরবঙ্গের রায়গঞ্জে এম্স চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক আলি ইমরান রাম্জ (ভিক্টর)। মুখ্যমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি রায়গঞ্জে এম্স স্থাপনের বিষয়ে উদ্যোগী হয়েছিলেন। পরবর্তী পরিস্থিতিতে বিগত সরকার এই এম্সকে কল্যাণীতে স্থানান্তরিত করে। এর ফলে সমগ্র উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা পিছিয়ে পড়েছে। গত লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন, এই জেলার মানুষের প্রত্যাশাকে সম্মান দিয়ে রায়গঞ্জে এম্স হবে। এই জেলায় এম্স হলে উত্তরবঙ্গ-সহ অসম, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের প্রান্তিক মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। চিঠিতে ভিক্টর মুখ্যমন্ত্রীকে রায়গঞ্জের পানিশালাতে এম্স তৈরির বিষয়ে সব দিক বিবেচনা করে ইতিবাচক পদক্ষেপ করতে অনুরোধ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)