Advertisement
E-Paper

পুনর্মূল্যায়নের আবেদন কত দিন পর্যন্ত করা যাবে? নয়া সূচি প্রকাশ করল সিবিএসই

পোর্টাল মারফত ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত ৭০,৪৩৩টি পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পড়ুয়াদের স্বার্থে আরও একদিনের জন্য ওই পোর্টাল চালু রাখা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১০:৩৩

ছবি: এআই সহায়তায় প্রণীত।

পুনর্মূল্যায়নের আবেদনের পোর্টালে সাইবার হানার অভিযোগ দায়ের করেছে সিবিএসই। আইআইটি বিশেষজ্ঞদের সহায়তায় ওই সমস্যা মিটেছে। তবে, পোর্টাল চালু হওয়ার পর আবেদন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে পড়ুয়াদের। তাই আবেদনের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৬ জুন মধ্যরাত পর্যন্ত আবেদনের সুযোগ ছিল। বোর্ডের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ৭ জুন মধ্যরাত পর্যন্ত পড়ুয়ারা আবেদন জানানোর সুযোগ পাবেন। সবাই যাতে সহজে নিজের আবেদন জানাতে পারেন, সেই কারণে দিন বদলানো হল। তবে, নির্ধারিত সময় পর আর আবেদনের সুযোগ মিলবে না।

পড়ুয়ারা ওই পোর্টাল মারফত পুনর্মূল্যায়ন, সম্পূর্ণ উত্তরপত্র দেখতে চাওয়ার পাশাপাশি, নম্বর যাচাইকরণ, উত্তরপত্রে না থাকা কোন পাতা কিংবা গ্রাফ পেপার, ঝাপসা খাতা, ভুল খাতার প্রতিলিপি সংক্রান্ত অভিযোগও জানাতে পারবে।

সিবিএসই-র অভিযোগ, নতুন পোর্টালে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ‘ডিনায়েল-অফ-সার্ভিস’-এর হামলা হয়েছিল। হামলাকারীরা দু’মিনিটের মধ্যে পোর্টালটিতে প্রায় ১৫ লক্ষ ফেক হিট বা ট্রাফিক পাঠিয়েছিল। যদিও বিশেষজ্ঞরা সেই পরিস্থিতি সামাল দিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ জানিয়ে পুলিশের কাছেও এফআইআর দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, ৪ জুন পর্যন্ত ৭০,৪৩৩টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নম্বর যাচাইকরণের জন্য আবেদন জমা পড়েছে ৭,৩১৪টি। পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে ৬৩,১১৯টি।

CBSE Class 12 Results CBSE News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy