Advertisement
E-Paper

বিয়ের মঞ্চ না সস্তার সার্কাস! বর-কনেকে চমক দিতে তরুণের মুন্ডু ঘুরিয়ে কোলে চড়িয়ে ঘুরে বেড়ালেন অতিথি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর ও কনে বিয়ের মঞ্চে বসে রয়েছেন। এমন সময় হঠাৎ দু’জন তরুণ এসে আশ্চর্য সব স্টান্ট দেখাতে শুরু করেন। প্রথমে এক তরুণ, অন্য জনের মাথা ধরে ঘোরাতে শুরু করেন। এর পর তাঁরা এমন সব স্টান্ট দেখান, যা দেখে দর্শক হতবাক হয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৫:২৮

ছবি: সংগৃহীত।

বিয়ের আসর জমজমাট করে তুলতে বর বা কনে দু’পক্ষই চেষ্টার কসুর করে না। সেই প্রচেষ্টা কখনও খাপছাড়া ও অদ্ভুত বলে মনে হতে পারে। কখনও বিয়ের মঞ্চে উদ্ভট ঘটনা ঘটিয়ে, কখনও বা নেচে বর ও কনে-সহ অতিথিদের তাক লাগানোর চেষ্টা করেন পরিবারের সদস্যেরা। সেই রকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। দুই যুবককে বিয়ের মঞ্চে বিপজ্জনক ও অদ্ভুত সব স্টান্ট করতে দেখা গিয়েছে। সেই কাণ্ড দেখে উপস্থিত দর্শক স্তম্ভিত হয়ে যান। সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর ও কনে বিয়ের মঞ্চে বসে রয়েছেন। এমন সময় হঠাৎ দু’জন তরুণ এসে আশ্চর্য রকমের সব স্টান্ট দেখাতে শুরু করেন। প্রথমে এক তরুণ অন্য জনের মাথা ধরে ঘোরাতে শুরু করেন। এর পর তাঁরা এমন সব স্টান্ট দেখান, যা দেখে দর্শক হতবাক হয়ে যায়। এক জন, অন্য জনের শরীরের উপর চড়ে বসেন এবং দু’জনকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে করতে মঞ্চ জুড়ে হেঁটে বেড়াতে দেখা যায়। তাঁদের কার্যকলাপ দেখে মনে হচ্ছিল যেন সেটি বিয়ের মঞ্চ নয়, কোনও ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা। কাছাকাছি দাঁড়িয়ে থাকা অতিথিরা তাঁদের মোবাইল ক্যামেরায় দৃশ্যটি রেকর্ড করতে শুরু করেন। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ভিডিয়োটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বর ও কনের প্রতিক্রিয়া। তাদের সামনে মঞ্চে অদ্ভুত এবং ঝুঁকিপূর্ণ স্টান্ট করা সত্ত্বেও, তাঁদের কেউই তেমন কোনও প্রতিক্রিয়া দেখাননি। ভাবলেশহীন মুখ করে সামনের দিকে তাকিয়ে ছিলেন সদ্যবিবাহিত দম্পতি। তাঁদের চারপাশে কী ঘটছে সে সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন বলে মনে হয়েছে। ভিডিয়োটি ‘রেয়ারইন্ডিয়ানক্লিপস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ সেটি দেখছেন। তরুণদের কীর্তি দেখে মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োয়। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিয়েবাড়ি তো নয়, যেন সস্তার সার্কাস।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘আমার বিয়েতে কেউ এমন করলে আমি নিজেই মঞ্চ থেকে নেমে যেতাম।’’

Wedding Viral Stunt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy