জ্যৈষ্ঠ মাসের শুক্লষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর পুজো দিয়ে জামাইষষ্ঠী ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্যজীবন এবং মাতৃত্ব কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হল জামাইষষ্ঠী। শাশুড়ি বা শাশুড়ি সম্পর্কের মহিলারা তাঁদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে দেবী ষষ্ঠীর পুজো করা হলুদ মাখানো সুতো বেঁধে মেয়ে-জামাইয়ের কল্যাণ কামনার উদ্দেশ্যে এই ব্রত পালন করেন। এই ব্রত পালনের মধ্যে দিয়ে এক দিকে যেমন পালন করা হয় হিন্দু সংস্কার, অন্য দিকে সামাজিকতাও পালন করা হয়। শাশুড়িরা মা ষষ্ঠীর পুজো দিয়ে এক দিকে যেমন সন্তানের সন্তানসুখ কামনা করেন, তেমনই অন্য দিকে জামাইকে আদর-আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করেন। জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য, মান, যশ এবং শ্রীবৃদ্ধি কামনা করা হয়। আগামী ২০ জুন, বাংলার ৫ আষাঢ়, শনিবার জামাইষষ্ঠী।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–
ষষ্ঠী তিথি আরম্ভ–
বাংলা– ৪ আষাঢ়, শুক্রবার।
ইংরেজি– ১৯ জুন, শুক্রবার।
সময়– বিকেল ৫টা ১ মিনিট।
ষষ্ঠী তিথি শেষ–
বাংলা– ৫ আষাঢ়, শনিবার।
ইংরেজি– ২০ জুন, শনিবার।
সময়– দুপুর ৩টে ৪৭ মিনিট।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-
ষষ্ঠী তিথি আরম্ভ–
বাংলা– ৪ আষাঢ়, শুক্রবার।
ইংরেজি– ১৯ জুন, শুক্রবার।
সময়– রাত ১০টা ১৬ মিনিট ৪২ সেকেন্ড।
ষষ্ঠী তিথি শেষ–
বাংলা– ৫ আষাঢ়, শনিবার।
ইংরেজি– ২০ জুন, শনিবার।
সময়– রাত ৮টা ৫৭ মিনিট ৩৫ সেকেন্ড।