শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা এবং মেক্সিকোর একাংশ। কম্পন অনুভূত হয়েছে আমেরিকার ফ্লরিডাতেও। সোমবার (স্থানীয় সময়)-এর এই কম্পনের উৎসস্থল ছিল কিউবার মান্টুয়া শহরের উত্তর-পশ্চিমাংশে ভূপৃষ্ঠ থেকে ২৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। গত দেড়শো বছরে কিউবায় এত শক্তিশালী কম্পন অনুভূত হয়নি বলে দাবি ‘ইউএস জিওলজিক্যাল সার্ভে’-র বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে অংশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে, তা-ও কার্যত বিরল। কারণ সাধারণ ভাবে ওই এলাকা একেবারেই ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত নয়। তবে ভূমিকম্পের ফলে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
অন্য দিকে, সোমবারই ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল। এই ভূমিকম্পের পরে কয়েকশো ভূমিকম্প পরবর্তী কম্পনও অনুভূত হয় সেখানে। দেশের সরকারি তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৪৮৭ জন। ঘরছাড়া হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে থাকতে পারেন বলে মঙ্গলবারও তল্লাশি চালানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। দ্বীপটির বিশাল এলাকাজুড়ে এখনও বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)