Advertisement
E-Paper

ভুল দিকে চাবি রাখলে পড়তে পারেন লক্ষ্মীর রোষে, পালাবে সংসারের শান্তিও, বাস্তুমতে চাবি রাখার সঠিক নিয়ম কী?

বাড়িতে ভুল দিকে চাবি রাখলে তা লক্ষ্মীদেবীর অসন্তোষের কারণ হতে পারে। সঠিক নিয়মে চাবি রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং আর্থিক ক্ষতি এড়ানো যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:৩৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্র অনুসারে, চাবি হল ঘরের সুরক্ষা এবং মা লক্ষ্মীর আগমন এবং সমৃদ্ধির প্রতীক। ঘরের ভিতর চাবি রাখার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভুল দিকে চাবি রাখলে তা লক্ষ্মীদেবীর অসন্তোষের কারণ হতে পারে। তার ফল হিতে বিপরীত হতে পারে। সংসারে ইতিবাচক শক্তির পরিবর্তে যাতায়াত করতে শুরু করে নেগেটিভ এনার্জি। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে অশান্তি বেধে যায়। এমনকি, আর্থিক সমস্যার সম্মুখীনও হতে পারেন তাঁরা। বাস্তুমতে, বাড়িতে চাবি রাখার শুভ এবং অশুভ দিক নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হল—

  • বাস্তু অনুসারে, বাড়ির চাবি রাখার জন্য পশ্চিম দিক সবচেয়ে আদর্শ এবং শুভ বলে মনে করা হয়। এই দিকটি লাভের দিক, তাই এখানে চাবি রাখলে তা শুভ ফল দেয়। যদি পশ্চিম দিকে জায়গা না থাকে, তবে উত্তর-পশ্চিম কোণে চাবি রাখতে পারেন।
  • বাড়ির উত্তর এবং পূর্ব দিকে চাবি রাখা এড়িয়ে চলা উচিত। উত্তর দিক হল কুবেরের দিক এবং পূর্ব দিক সূর্যের। এই দিকগুলিতে ভারী চাবির গোছা রাখলে ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে।
  • অনেকেই বসার ঘরের টেবিল বা সোফার পাশে চাবি রেখে দেন। কিন্তু বাস্তুমতে তা একেবারেই শুভ নয়। মনে করা হয়, বাইরের কোনও অতিথির নজর সরাসরি চাবির উপর পড়া শুভ ফলদায়ক নয়। এর ফলে নজর লাগার আশঙ্কা থাকে এবং ঘরের সুরক্ষাকবচ দুর্বল হতে পারে।
  • ডাইনিং টেবিল বা রান্নাঘরকে অত্যন্ত পবিত্র স্থান মনে করা হয়। রান্নাঘর বা খাওয়ার টেবিলে চাবি রাখলে তা পরিবারের সদস্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আর্থিক টানাপড়েন তৈরি হতে পারে।
  • চাবি সাধারণত আমরা অপরিষ্কার হাতেও ধরি বা বাইরে থেকে নিয়ে আসি। সে কারণে ঠাকুরঘরে চাবি রাখা বাস্তুসম্মত নয়।
  • বাড়িতে কোনও অব্যবহৃত, ভাঙা বা মরচে ধরা চাবি রাখবেন না। এগুলি রাহুর নেতিবাচক প্রভাব বাড়ায় এবং পরিবারে অমঙ্গল ডেকে আনে। এই ধরনের চাবি অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত।
  • বাস্তুমতে, প্লাস্টিককে শুভ উপাদান হিসাবে গণ্য করা হয় না। তাই প্লাস্টিকের চাবির রিং ব্যবহার না করাই ভাল। তার পরিবর্তে চাবির রিং হিসাবে তামা বা কাঠ ব্যবহার করা শুভ। এ ছাড়া কোনও শুভ প্রতীক যেমন স্বস্তিক, ওম চিহ্ন, কচ্ছপ বা লাফিং বুদ্ধের চাবির রিং ব্যবহার করলে তা ঘরের সুখ-সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে।
  • কাঠ বা ধাতুর সুন্দর চাবির স্ট্যান্ড দেওয়ালে ঝুলিয়ে সেখানে চাবি গুছিয়ে রাখুন। এলোমেলো ভাবে চাবি ফেলে রাখলে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে।
Vastu Tips Home Decor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy