সামনেই জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী মানে যেমন খাওয়াদাওয়া, তেমনই খরচের পাহাড়। উভয় পক্ষেরই এ ক্ষেত্রে বেশ খরচ হয়। আর কোনও মাসে বিশেষ অনুষ্ঠান পড়া মানে অর্থের টানাটানি শুরু হওয়া। এ ক্ষেত্রে অনেকেই টাকা ধার করার পথ বেছে নেন। তবে টাকা ধার না করে লটারি কেটেও কিন্তু সুরাহা মিলতে পারে। তবে এ ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকা জরুরি। অন্যথায় লটারি কেটে লাভ হবে না। প্রাপ্তিযোগ রয়েছে কি না তা একমাত্র শাস্ত্রই বলতে পারবে। জুন মাসের তৃতীয় সপ্তাহ, ১৪ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ– এই সপ্তাহটা মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারির দিকে খুব একটা ভাল নয়।
বৃষ– বৃষ রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে। শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– লটারির দিক দিয়ে মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন।
সিংহ– জুনের তৃতীয় সপ্তাহের যে কোনও সময় সিংহ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে লটারি কাটতে পারেন।
আরও পড়ুন:
তুলা– আগত সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের লটারির দিকে খুব বেশি না এগোনোই ভাল হবে।
বৃশ্চিক– লটারির দিকে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।
আরও পড়ুন:
মকর– লটারির দিকে সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
মীন- জুনের তৃতীয় সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)