E-Paper

জলাভূমি রক্ষায় টাস্ক ফোর্স গঠনের দাবি

বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, এই জলাভূমির আয়তন ক্রমশ কমছে। ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে এই জলাভূমির প্রায় ২৩.৫৫ শতাংশ এলাকা হ্রাস পেয়েছে। পরবর্তী কালে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে আরও ৭.৩৪ শতাংশ এলাকা সঙ্কুচিত হয়ে তা জনবসতিতে পরিণত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৭:২৯

— ফাইল চিত্র।

পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের দাবি জানানো হল পরিবেশকর্মীদের একাংশের তরফে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, এই জলাভূমির আয়তন ক্রমশ কমছে। ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে এই জলাভূমির প্রায় ২৩.৫৫ শতাংশ এলাকা হ্রাস পেয়েছে। পরবর্তী কালে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে আরও ৭.৩৪ শতাংশ এলাকা সঙ্কুচিত হয়ে তা জনবসতিতে পরিণত হয়েছে। মাছ চাষের পুকুরগুলিতেও অপর্যাপ্ত নিকাশি জলের সমস্যা চরম আকার ধারণ করেছে।

এই সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছে ‘নাগরিক মঞ্চ’। সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্ত জানান, “সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে উপযুক্ত সমন্বয়ের অভাবেই এই বিশ্বখ্যাত জলাভূমির সুরক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছে না।” চিঠিতে উল্লেখ করা হয়েছে, জীবিকা-সঙ্কটের কারণে স্থানীয়েরা মাছ চাষ থেকে ক্রমশ সরে আসছেন।

সমস্যার সমাধানে প্রস্তাবিত টাস্ক ফোর্স গঠন করে জলাভূমির বিজ্ঞানভিত্তিক মূল্যায়নের দাবি জানানো হয়েছে। হাই কোর্টের ১৯৯২ সালের রায় অমান্য করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী জলাভূমি জবরদখল করলে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তোলা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Wetlands East Kolkata

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy