E-Paper

বর্ষা মোকাবিলায় একযোগে কাজের বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানান, পুরসভায় প্রশাসক রয়েছেন। প্রশাসনকে সহযোগিতা করার দায়িত্ব নাগরিকদের সবার। প্রতি বছর বর্ষায় শহরে জল জমে। তাই ২৪ ঘণ্টা পরিষেবা দিতে হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৭:৩৩
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

রাজ্যে বর্ষা ঢুকে গিয়েছে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা পুর ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কয়েক দিন আগে হঠাৎ কালবৈশাখীতে কলকাতা শুধু লন্ডভন্ডই হয়ে যায়নি, গাছ উপড়ে পড়েছে, অনেকে মারাও গিয়েছেন। এই সময়কালে কলকাতার মানুষ যাতে জমা জলে কষ্ট না পান, বিপদে না পড়েন, প্রতিটি পরিষেবা যাতে সুষ্ঠু ভাবে আমরা দিতে পারি, সেই সহযোগিতা আপনাদের সকলের কাছে প্রার্থনা করব।’’

মুখ্যমন্ত্রী জানান, পুরসভায় প্রশাসক রয়েছেন। প্রশাসনকে সহযোগিতা করার দায়িত্ব নাগরিকদের সবার। প্রতি বছর বর্ষায় শহরে জল জমে। তাই ২৪ ঘণ্টা পরিষেবা দিতে হয়। কলকাতাবাসীকে পুরসভার পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ ক্ষেত্রে শুধুমাত্র কমিশনার বা প্রশাসক, আধিকারিক, ইঞ্জিনিয়ার বা পুরকর্মী, পুলিশের উপরে নির্ভর করে কিন্তু কাজ করা যায় না। এগিয়ে আসুন সচেতন জনগণ, বিদায়ী জনপ্রতিনিধিরা। এগিয়ে আসুন যাঁরা বাংলা এবং কলকাতাকে ভালোবাসেন। সে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্য ভাবে হতে পারেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suvendu Adhikari Monsoon West Bengal government KMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy