E-Paper

পেনশন বৃদ্ধির দাবি নিয়ে স্পিকারে কাছে

এই মুহূর্তে প্রাক্তন বিধায়কেরা তিন ধাপে ১২ হাজার, ১৪ হাজার এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত অবসরকালীন ভাতা পান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৯:০৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সরকার বদলের পরে প্রাক্তন বিধায়কদের অবসরকালীন ভাতা ( পেনশন) বৃদ্ধির দাবি নিয়ে বিধানসভার স্পিকারের দ্বারস্থ হলেন প্রাক্তন বিধায়কদের একাংশ। কিরণময় নন্দ, সুভাষ নস্কর, মনোজ চক্রবর্তী, তারাপদ চক্রবর্তী-সহ একদল প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক তাঁদের সংগঠনের তরফে সোমবার বিধানসভায় গিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুর সঙ্গে দেখা করেছেন। প্রাক্তন বিধায়কদের অবসরকালীন ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের। এই মুহূর্তে প্রাক্তন বিধায়কেরা তিন ধাপে ১২ হাজার, ১৪ হাজার এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত অবসরকালীন ভাতা পান। প্রাক্তন বিধায়কদের বক্তব্য, বেশির ভাগ রাজ্যেই বিধায়কদের পেনশন এর চেয়ে অনেক বেশি। বর্তমান বাজার দর অনুযায়ী রাজ্যে বহু প্রাক্তন বিধায়কেরই এই পরিমাণ অর্থে দৈনন্দিন খরচও অনেক ক্ষেত্রে কুলোচ্ছে না। মনোজদের দাবি, স্পিকার এই বিষয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suvendu Adhikari BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy