Advertisement
E-Paper

নেমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, সম্পূর্ণ সারেনি চোট, বিশ্বকাপের গ্রুপ পর্বে তারকা স্ট্রাইকারকে ছাড়াই ভাবছেন ব্রাজ়িল কোচ আনচেলোত্তি

গত ১৭ মে স্যান্তোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পান নেমার। তাঁর ‘গ্রেড টু’ চোট লেগেছে। তা-ও অভিজ্ঞতার কথা ভেবে তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন কার্লো আনচেলোত্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১০:০৫
picture of football

নেমার। ছবি: রয়টার্স।

নেমার জুনিয়রকে নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি প্রথম ম্যাচে। চোট সারিয়ে ব্রাজ়িলের হয়ে কবে মাঠে নামতে পারবেন, তা-ও অনিশ্চিত। মনে করা হচ্ছে, নেমারকে গোটা গ্রুপ পর্বেই পাবেন না ব্রাজ়িল কোচ কার্লো আনচেলোত্তি।

সোমবার নেমারের কাফ মাসলের চোটের পরীক্ষা করানো হয়েছে। ব্রাজ়িল ফুটবল ফেডারেশন পরীক্ষার ফল নিয়ে মুখ খোলেননি। তবে ব্রাজ়িলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনে এখনও সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছে না ৩৪ বছরের ফুটবলারকে। ব্রাজ়িলের মেডিক্যাল স্টাফেরা নেমারের পরিস্থিতির উপর নজর রাখছেন। তাঁরা ঝুঁকি নিতে চাইছেন না। তেমন মনে করলে তাঁকে গোটা গ্রুপ পর্বেই খেলানো হবে না।

গত ১৭ মে স্যান্তোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পান নেমার। তাঁর ‘গ্রেড টু’ চোট লেগেছে। তা-ও অভিজ্ঞতার কথা ভেবে তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন আনচেলোত্তি। এখনও পুরো দমে অনুশীলন করতে পারছেন না। জিম করার ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ রয়েছে চিকিৎসকদের। ধীরে ধীরে উন্নতি করছেন। অনুশীলনে স্বচ্ছন্দে পুরো ৯০ মিনিট খেলতে পারলে তবেই নেমারকে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজ়িল শিবির। তাঁকে মূলত নকআউট পর্বের জন্যই ভাবা হচ্ছে।

আগামী শুক্রবার ব্রাজ়িলের প্রতিপক্ষ হাইতি। ২৪ জুন খেলতে হবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। কোনও দলই খুব কঠিন প্রতিপক্ষ নয়। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করার পরও তাই কিছুটা স্বস্তিতে ব্রাজ়িল শিবির। এই দু’ম্যাচের পরিকল্পনাতেই নেমারকে রাখেননি আনচেলোত্তি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১০ ঘণ্টা আগে
Neymar Brazil Injury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy