লিয়োনেল মেসি আরও এক বার বিশ্বকাপ জিতুন, এমনটা চান না ইংল্যান্ডের ফুটবলার ড্যান বার্ন। ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নেমেছেন মেসি। এ বারই শেষ। আরও এক বার চ্যাম্পিয়ন হতে চান তিনি। কিন্তু তাঁর হাতে ট্রফি দেখতে চান না বার্ন। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
নিউক্যাসল ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি আশা করছি, মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন। এ বারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।”
কেন এমন কথা বললেন বার্ন? তাঁর ব্যাখ্যা, “গত বারই মেসি বিশ্বকাপ জিতেছে। ফুটবলের আর কোনও ট্রফি জেতা ওর বাকি নেই। এ বার বাকিদের সুযোগ। আশা করি, ফুটবল দেবতাও চান, এ বার অন্য কোনও দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই চলে যাবে।”
বার্নের এই কথার দু’রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এক দলের মতে, যা মনে হয়েছে সেটাই বলেছেন বার্ন। প্রত্যেকের মত ভিন্ন। তিনি অন্তত নিজের মনের কথা স্পষ্ট ভাবে বলেছেন। অপর একটি দলের মতে, এখন থেকেই ইউরোপের দেশগুলি আর্জেন্টিনাকে ভয় পেতে শুরু করেছে। এ বারও বিশ্বকাপ জেতার বড় দাবিদার আর্জেন্টিনা। ইংল্যান্ড ৬০ বছর ধরে বিশ্বকাপ জেতেনি। তাই এই সব কথা বলে আর্জেন্টিনার মনোবল কমানোর চেষ্টা করছে তারা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গত বারের বিশ্বকাপের আগেই মেসি জানিয়েছিলেন, সেটি তাঁর শেষ বিশ্বকাপ। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তার পর অবশ্য অবসর ঘোষণা করেননি তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেছেন। দেশকে আবার বিশ্বকাপে তুলেছেন। তার পরেও মেসির খেলা নিয়ে সংশয় ছিল। শেষপর্যন্ত তিনি খেলছেন। তবে এ বারই শেষ।
আরও পড়ুন:
মেসির কাছে সুযোগ রয়েছে, বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপে ১৩ গোল হয়েছে মেসির। আর চারটি গোল করলেই সকলকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন মেসি। ছন্দে দেখাচ্ছে তাঁকে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
১৭ জুন ভারতীয় সময় ভোর ৬.৩০ মিনিটে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:০৯
টর্নেডোয় ইংল্যান্ড শিবিরের কাছে ভাঙল বহু গাছ! আতঙ্কে হোটেলের ঘরে বন্দি হ্যারি কেনেরা -
১০:৪৩
বিশ্বকাপে এক দিনে চার ম্যাচে ১৯ গোল! জার্মানির ৭, সুইডেনের ৫, চার গোলের ম্যাচে ড্র জাপান-নেদারল্যান্ডসের -
০৩:২৯
প্রথমার্ধে ঘুমপাড়ানি ফুটবল, দ্বিতীয়ার্ধে চার গোল, পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান -
২০:১৯
স্প্যানিশে কথা বলা যাবে না? অদ্ভুত নিয়ম ফিফার, সাংবাদিক বৈঠকে থামিয়ে দেওয়া হল ভিনিসিয়াস, হাকিমিকে -
১৮:৫৬
আমেরিকার গরম থেকে বাঁচতে স্পেনের অস্ত্র ‘কুলিং ভেস্ট’! অনুশীলনে কী ভাবে শরীর ঠান্ডা রাখছেন ইয়ামালেরা?