প্রথমে সরঞ্জাম চুরি। পরে প্রকৃতির আঘাত। বার বার ব্যাঘাত ঘটছে ইংল্যান্ডের প্রস্তুতিতে। কানসাস সিটিতে যেখানে ইংল্যান্ডের প্রস্তুতির মাঠ, তার কাছেই টর্নেডোয় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। ফলে হোটেলে বন্দি থাকতে হয়েছে হ্যারি কেনদের।
হোটেলে বসে স্কটল্যান্ড বনাম হাইতির ম্যাচ দেখছিলেন ইংল্যান্ডের ফুটবলারেরা। তখনই তাঁদের ফোনে বার্তা আসে। সেখানে লেখা, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড় হচ্ছে। টর্নেডোয় বেশ কয়েকটি গাছ পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফুটবলারেরা যাতে হোটেল থেকে বার না হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাঁদের হোটেলের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা হোটেলের ঘরেই বন্দি ছিলেন কেনেরা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অথচ তার দু’ঘণ্টা আগে কানসাস সিটির সুয়োপ সকার ভিলেজে অনুশীলন করেছিলেন কেনেরা। তখন ৩২ ডিগ্রি তাপমাত্রা। তাঁরা বুঝতেই পারেননি কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি এমন হবে। আমেরিকার টর্নেডো খুব সাধারণ ঘটনা। কিন্তু ইংল্যান্ডের ফুটবলারদের সেই অভিজ্ঞতা নেই। তাই সতর্কতার জন্য তাঁদের হোটেল থেকে বার না হওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
ইংল্যান্ডের এক ফুটবলার বলেছেন, “কয়েক ঘণ্টা আগেই ঝলমলে রোদ ছিল। খুব ভাল আবহাওয়া ছিল। কয়েক ঘণ্টায় যে আবহাওয়ার এতটা বদলে যাবে আমরা বুঝতে পারিনি। খুব অদ্ভুত ঘটনা। আমাদের নির্দেশ দেওয়া হল হোটেলে থাকতে। আমরা সেটাই করেছি।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
১৮ জুন ভারতীয় সময় রাত দেড়টায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। ২৪ জুন রাত দেড়টা থেকে ঘানা ও ২৮ জুন রাত আড়াইটে থেকে পানামার বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে টমাস টুখেলের দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১০:৩০
মেসির কান্না! আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর কেন কাঁদলেন, ম্যাচ শেষে নিজেই জানালেন লিয়ো -
০৮:৩০
বিশ্বকাপে নেমেই হ্যাটট্রিক মেসির! আলজেরিয়াকে হেলায় হারিয়ে লিয়ো বোঝালেন, চ্যাম্পিয়ন হতেই নেমেছে আর্জেন্টিনা -
০২:৩৪
দেশঁর এক চালে বাজিমাত ফ্রান্সের, জোড়া গোলে পেলেকে ছাপিয়ে গেলেন এমবাপে, সুযোগ নষ্টের খেসারত দিল সেনেগাল -
১৯:০০
রোনাল্ডোদের শিবিরে ঘুরছে কুমিরের দল! ভয়ে হোটেল ছাড়তে নারাজ পর্তুগালের ফুটবলারেরা, ঘাম ঝরাচ্ছেন জিমেই -
২০০ ম্যাচের মাইলফলকের সামনে মেসি, চোট সারিয়ে তৈরি মার্তিনেস, বিশ্বকাপে বুধবার ভোরে মাঠে নামার অপেক্ষায় লিয়ো