Advertisement
E-Paper

স্বপ্ন আনে অর্থলাভের বার্তা! ঘুমের দুনিয়ায় পাঁচ ‘উদ্ভট’ জিনিসের দেখা পেলে বুঝবেন অভাবের দিন শেষ

স্বপ্নের দুনিয়ায় যদি কিছু জিনিসের দেখা পান, তা হলে বুঝবেন শীঘ্রই আপনার অর্থভাগ্য চমকাতে চলেছে। জিনিসগুলি কী কী, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৭:১০
dreaming

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জীবনে ধনবান হওয়ার স্বপ্ন বহু মানুষই দেখেন। টাকা এমন একটা জিনিস যেটার চাহিদা প্রায় সকলের জীবনেই রয়েছে। কিন্তু চাহিদা থাকলেই যে তা পূরণ হবে এমন কোনও মানে নেই। তাই সর্বক্ষণ টাকা নিয়ে ভেবে চললেও বহু মানুষেরই নিত্যসঙ্গী অর্থকষ্ট। হাতে টাকা না থাকা মানে মনমেজাজও ভাল না থাকা। কিন্তু টাকা আসবে, এই ভাবনা এক নিমেষে মন ভাল করে দেয়। অনেকেই জানেন না যে, ঘুমের মধ্যে আসা স্বপ্ন অর্থ লাভের বার্তা বয়ে আনে। স্বপ্নের দুনিয়ায় যদি কিছু জিনিসের দেখা পান, তা হলে বুঝবেন শীঘ্রই আপনার অর্থভাগ্য চমকাতে চলেছে। জিনিসগুলি কী কী, জেনে নিন।

স্বপ্নে কোন জিনিসগুলির দেখা পাওয়া অর্থলাভের ইঙ্গিত দেয়?

জলপূর্ণ কলসি: স্বপ্নে জলপূর্ণ কলসি দেখা অত্যন্ত শুভ। স্বপ্নে এমন জিনিসের দেখা পেলে মানুষ সাধারণত ঘাবড়ে যান। কিন্তু এই স্বপ্ন দেখলে ঘাবড়ানোর কিছু নেই, বরং আনন্দ পাওয়া উচিত। জলপূর্ণ কলসি স্বপ্নে আসার অর্থ বাড়িতে অর্থাগম হতে চলেছে। জীবনে অনাবিল সুখের বার্তা বয়ে আনে জলপূর্ণ কলসির স্বপ্ন।

পদ্মফুল: পদ্মফুলের সঙ্গে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর। এই স্বপ্ন দেখা মানে যে ভালই হবে তা আর বলা বাকি রাখে না। স্বপ্নে বারবার পদ্মফুল দেখতে পেলে বুঝবেন শীঘ্রই আপনার অর্থভাগ্য বদলাতে চলেছে। প্রচুর অর্থ লাভ করবেন। জীবন ভরে উঠবে প্রাচুর্যে। অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা জীবন থেকে বিদায় নেবে।

ঝাড়ু: অনেকেই মনে করেন যে স্বপ্নে ঝাড়ু দেখতে পাওয়া শুভ নয়। কিন্তু আদতে সে ভাবনা পুরোপুরি ভ্রান্ত। শাস্ত্রমতে, ঝাড়ুর সঙ্গে সম্পর্ক রয়েছে লক্ষ্মীদেবীর। তাই স্বপ্নে ঝাড়ু দেখতে পেলে বুঝবেন অর্থভাগ্য চমকাতে চলেছে। জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার বার্তা বয়ে আনে ঝাড়ুর স্বপ্ন।

সাদা হাতি: স্বপ্নে সাদা হাতির দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ। শাস্ত্রমতে, স্বপ্নে সাদা হাতির দেখা পাওয়ার কিছু দিনের মধ্যেই প্রচুর টাকা লাভ করতে পারেন। জীবনের মান বদলে যাওয়ার ইঙ্গিত বয়ে আনে এই স্বপ্ন। বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পাবেন।

সোনার গয়না: স্বপ্নে সোনার গয়নার দেখা পাওয়াও অত্যন্ত শুভ। এই স্বপ্নও অর্থ লাভের ইঙ্গিত দেয়। প্রায় রাতেই সোনার গয়নার স্বপ্ন দেখলে বুঝবেন অভাবের দিন শেষ। অর্থ সংক্রান্ত দারুণ কোনও খবর পেতে পারেন। আটকে থাকা অর্থও লাভ হতে পারে।

Dream Astrology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy