শুক্ল দশমী তিথিতে শ্রীশ্রী ভগীরথ মর্তে সাগর রাজার সন্তানদের নশ্বর দেহে পুনরায় প্রাণদানের জন্য শ্রীশ্রী গঙ্গাদেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত আনেন। এই উপলক্ষে শুক্ল দশমী তিথি পুণ্য গঙ্গা দশহরা হিসাবে পালন করা হয়। এই তিথি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলায় বিশেষ ভাবে পালিত হয়। আগামী ৯ আষাঢ়, ২৪ জুন, বুধবার শ্রীশ্রী গঙ্গা দশহরা। শাস্ত্রমতে গঙ্গা দশহরা (দশমী) তিথিতে গঙ্গাস্নানে দশবিধ পাপ ক্ষয় হয়। এই তিথিতে ভক্তিভরে গঙ্গাদেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়।
আরও পড়ুন:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:
দশমী তিথি আরম্ভ–
বাংলা– ৮ আষাঢ়, মঙ্গলবার ।
ইংরেজি– ২৩ জুন, মঙ্গলবার।
সময়– বিকেল ৪টে ৪১ মিনিট।
দশমী তিথি শেষ–
বাংলা– ৯ আষাঢ়, বুধবার।
ইংরেজি– ২৪ জুন, বুধবার।
সময়– সন্ধ্যা ৬টা ১৩ মিনিট।
শ্রীশ্রী গঙ্গা দশহরা, শ্রীশ্রী গঙ্গাপুজো, শ্রীশ্রী মনসাপুজো, দশমী তিথির মধ্যে গঙ্গাস্নানে দশবিধ পাপক্ষয়।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী:
দশমী তিথি আরম্ভ–
বাংলা– ৮ আষাঢ়, মঙ্গলবার।
ইংরেজি– ২৩ জুন, মঙ্গলবার।
সময়– সন্ধ্যা ৭টা ৪৪ মিনিট ২১ সেকেন্ড।
দশমী তিথি শেষ–
বাংলা– ৯ আষাঢ়, বুধবার।
ইংরেজি– ২৪ জুন, বুধবার।
সময়– রাত ৮টা ২১ মিনিট ১৪ সেকেন্ড।
শ্রীশ্রী গঙ্গা দশহরা, শ্রীশ্রী গঙ্গাপুজো, শ্রীশ্রী মনসাপুজো, দশমী তিথির মধ্যে গঙ্গাস্নানে দশবিধ পাপক্ষয়।