Advertisement
E-Paper

মোদী-ট্রাম্প বৈঠকে কী প্রাপ্তি। বিরোধী দলনেতা নির্বাচন মামলার শুনানি। ফলতায় মুখ্যমন্ত্রী। আর কী নজরে

আজ ফ্রান্সে জি-৭ পার্শ্ববৈঠকে মুখোমুখি বসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে কী কী বিষয় উঠে আস, সে দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে জি-৭ সম্মেলনের জন্য ফ্রান্সে রয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রয়েছেন সেখানে। আজ ফ্রান্সে জি-৭ পার্শ্ববৈঠকে মুখোমুখি বসছেন দু’জনে। গত বছর ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। তার পর থেকে এই প্রথম মুখোমুখি বসছেন দুই রাষ্ট্রনেতা। এই বৈঠকে কী কী বিষয় উঠে আস, সে দিকে নজর থাকবে আজ।

রাজ্যের বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আজ বিচারপতির কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ওই মামলা শুনানি রয়েছে। আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।

ফলতায় ভোটপ্রচারে গিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে জয়ী করার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জয়ের পর আজ ফলতার ফতেপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী কী বলেন সে দিকেই তাকিয়ে গোটা রাজ্য।

বিশ্বকাপ ফুটবলে আজ অভিযান শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর৭-এর পর্তুগাল মুখোমুখি কঙ্গোর। খেলা রাত ১০:৩০ থেকে। আজ নামছে অন‍্যতম ফাবারিট ইংল্যান্ড। তাদের ম‍্যাচ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। খেলা রাত ১:৩০ থেকে। কাল ঘানা-পানামা ম‍্যাচ ভোর ৪:৩০ থেকে। উজবেকিস্তান-কলম্বিয়া খেলা সকাল ৭:৩০ থেকে। আজ অস্ট্রিয়া-জর্ডন ম‍্যাচ সকাল ৯:৩০ থেকে। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন গায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী। আজ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওই মামলার শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারত। প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরের দল হারিয়েছে পাকিস্তানকে। আজ বিপক্ষে নিউ জিল্যান্ড। খেলা সন্ধ্যা ৭টা থেকে। তার আগে বিকেল ৩টে থেকে রয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম‍্যাচ। রাত ১১টা থেকে লড়াই পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। তিনটি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ‍্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে।

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলছে ভারত। ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত প্রথম ম‍্যাচে শুভমন গিল-রোহিত শর্মারা হারিয়েছেন আফগানিস্তানকে। লখনউয়ে আজ জিতলেই সিরিজ ভারতের। খেলা দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ‍্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে।

আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে আজ। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আজ অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে।

News of the Day Narendra Modi Donald Trump TMC Opposition Leader Suvendu Adhikari Football World Cup indranil sen Women Cricket Team T20 World Cup 2026 India Afghanistan Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy