Advertisement
E-Paper

ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেল, প্রচারে কী কী বিধি মানতে হবে, স্পষ্ট জানিয়ে দিল কমিশন

ভোটের দিনক্ষণ প্রকাশ হওয়ায় নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) কার্যকর হয়ে গিয়েছে। এখন রাজনৈতিক দলগুলি কমিশন নির্ধারিত নিয়মবিধি মেনে চলতে বাধ্য।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২১:০০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই রাজনৈতিক দলগুলির জন্য নির্বাচনী প্রচারবিধি বেঁধে দিল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও নির্বাচনী প্রচারে লাউডস্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা কোনও ধরনের সাউন্ড অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যাবে না। আরও কয়েকটি শর্তের কথাও দলগুলিকে স্মরণ করিয়ে দিয়েছে কমিশন।

ভোটের দিনক্ষণ প্রকাশ হওয়ায় নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) কার্যকর হয়ে গিয়েছে। এখন রাজনৈতিক দলগুলি কমিশন নির্ধারিত নিয়মবিধি মেনে চলতে বাধ্য।

রাতে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কমিশন জানিয়েছে, কোনও আসনে ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। এই ‘সাইলেন্স পিরিয়ডে’র মধ্যে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট ওই কেন্দ্রের পরিস্থিতি নিয়ে প্রচারে আকারে-ইঙ্গিতেও কোনও মন্তব্য করা যাবে না। এমনকি ওই এলাকা নিয়ে সাংবাদিক বৈঠকেও কোনও মন্তব্য করা যাবে না।

রাজনৈতিক দলগুলিকে পরিবেশ সম্পর্কে সচেতন থাকারও বার্তা দিয়েছে কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, প্রচারের সময় পোস্টার, ব্যানার তৈরির ক্ষেত্রে প্লাস্টিক, পলিথিন বা এই ধরনের উপকরণ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তা ছাড়া, নির্বাচন সংক্রান্ত কাজে নাবালক বা শিশুকে নিয়োগ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, পরে প্রচারবিধি সংক্রান্ত সবিস্তার নির্দেশিকা দেওয়া হবে।

ECI Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy