ভোটের মুখে কোকরাঝাড়, গুয়াহাটি ও শিলচর মিলিয়ে মোট ৩৭,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে অসমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কাল শিলচর হয়ে পশ্চিমবঙ্গে সভা করার আগেই গুয়াহাটি থেকে তিনি বললেন, “অসমে যে পরিবর্তন এক দশকে বিজেপি করেছে, তার প্রভাব পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে। ওখানকার মানুষও অসমের মতোই বিজেপি-এনডিএ-র সুশাসন চাইছেন।”
চা শ্রমিকদের জমির পাট্টা বিলির উদ্বোধন করে মোদী বলেন, “চা শ্রমিকদের কংগ্রেস শুধু অবহেলা দিয়েছে। বিজেপি সম্মানও দিচ্ছে, সহায়তাও দিচ্ছে। আপনাদের তৈরি বাগানের চা বিক্রি করে আমি এখানে পৌঁছেছি। মা কামাখ্যা কৃপা করে আপনাদের ঋণ শোধের সেই সুযোগ আমায় দিলেন।” ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বড়োভূমিতে ৪৫০০ কোটিরও বেশি টাকার প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন মোদী। তাঁর কথায়, ২০২০ সালের বড়ো শান্তি চুক্তি ছিল শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রায় ১০ হাজার প্রাক্তন জঙ্গিকে মূল স্রোতে ফেরানো হয়েছে। গুয়াহাটিতে মোদী প্রায় ১৯,৪৮০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের ৯.৩২ কোটি কৃষকের জন্য পিএম কিসান প্রকল্পের কিস্তির অর্থ বিতরণও করেন তিনি।
মোদীর দাবি, করোনা হোক বা যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক সঙ্কটের প্রভাব কৃষকদের উপরে পড়তে দেয়নি কেন্দ্র। কিন্তু কংগ্রেস অপপ্রচারেই ব্যস্ত। প্রধানমন্ত্রী বলেন, “লাল কেল্লা থেকে ১৫ অগস্টের ভাষণে পণ্ডিত নেহরু হাস্যকর যুক্তি দিয়ে দেশবাসীকে বলেছিলেন, ‘উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ চলায় ভারতে মূল্যবৃদ্ধি হচ্ছে।’ এখনও কংগ্রেস ভুলভাল কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে।” জ্বালানি-সঙ্কটের কথা অস্বীকার করে মোদীর দাবি, ভারত এখন শুধু নিজের নয়, বিশ্বের জ্বালানির প্রয়োজনেও নজর দিতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)