E-Paper

অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির জোড়া মামলা

সোমবার কালীতলা আসুতি থানায় অভিষেক ও তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং কয়েক জন জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি জমি থেকে মাটি কেটে নেওয়ার আরও একটি অভিযোগ দায়ের করেন অভিজিৎ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৭:৪০
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২৫০ কোটি এবং ৩০০ কোটি টাকার দুর্নীতির দু’টি অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করল ডায়মন্ড হারবারজেলা পুলিশ।

প্রসঙ্গত, ২০২০ সালে আমপান বিপর্যয়ের ক্ষতিপূরণের ক্ষেত্রে অভিষেকের বিরুদ্ধে প্রায় ২৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। গত শনিবার বিজেপি নেতা অভিজিৎ দাস বিষ্ণুপুর থানায় অভিযোগ করেন, ওই বিপর্যয়ের ক্ষতিপূরণ হিসাবে ক্ষতিগ্রস্তদের সরকারি টাকা বিলির ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। তাঁর অভিযোগ, অভিষেকের সুপারিশ অনুযায়ী জেলা প্রশাসন আমপানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্তদের যথাক্রমে ২০ হাজার এবং পাঁচ হাজার টাকা বিলি করে। সে সময়ে একাধিক ক্ষতিগ্রস্তকে কেন্দ্রের তরফে দেওয়া ক্ষতিপূরণের টাকা কোনও একটিই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। জেলা প্রশাসনের তরফে এ ভাবে ওই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছিল বলে অজস্র তথ্য পাওয়া গিয়েছে। সাংসদের সুপারিশ অনুযায়ী জেলা প্রশাসনের কর্তারা ওই টাকা বিলি করেন। অভিযোগ, নথিতে সাংসদের সই-সহ তাঁর সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের টাকাওয়া হয়।

আরও অভিযোগ, অভিষেক-ঘনিষ্ঠ বিডিওরা ওই কারচুপির নেপথ্যে রয়েছেন। এখনও ওই সব বিডিও বহাল তবিয়তে নিজেদের পদে রয়েছেন, অভিষেকের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁর নির্দেশ অনুযায়ী বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তা করেও ফেলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে বলে অভিযোগ।

তাই এ বার জেলা প্রশাসনের অফিসারদেরও তদন্তের আওতায় নিয়ে আসতে পুলিশের কাছে বিশেষ ভাবে আবেদন করা হয়েছে। ওই সব অফিসারদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি ওই বিজেপি নেতার। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রের খবর, অভিযোগ খতিয়ে দেখে আর্থিক প্রতারণা, ষড়যন্ত্র এবং সরকারি টাকা আত্মসাতের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, ওই প্রতারণায় জেলা প্রশাসনের তৎকালীনকর্তারা ও অভিষেক-ঘনিষ্ঠ রাজনৈতিক প্রতিনিধিদের ভূমিকাও খতিয়েদেখা হচ্ছে।

এর পাশাপাশি, সোমবার কালীতলা আসুতি থানায় অভিষেক ও তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং কয়েক জন জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি জমি থেকে মাটি কেটে নেওয়ার আরও একটি অভিযোগ দায়ের করেন অভিজিৎ।তাঁর অভিযোগ, জোকা মেট্রো স্টেশন শেষ হওয়ার পরেই প্রায় ১৬০বিঘারও বেশি সরকারি জমি এবং রায়তি জমির মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। ২০২১ সালের পর থেকে ওই জমির মাটি কেটে বিক্রি করা হয়। তার ফলে বর্তমানে ওইজায়গা কার্যত পুকুরের আকার নিয়েছে। স্যাটেলাইট ম্যাপে তার ছবিও দেখা যাচ্ছে।

বিজেপি নেতার অভিযোগ, প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রের খবর, ওই অভিযোগ খতিয়ে দেখে তার সত্যতা পাওয়া গিয়েছে। তাই মঙ্গলবার রাতে অভিষেক ও সুমিত-সহ একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Abhishek Banerjee TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy