E-Paper

একগুচ্ছ নীতিতে চোখ, বৈঠকের পথে শুভেন্দু-তাপস

রাজ্যে লগ্নি টানতে যে স্বচ্ছ ও স্পষ্ট নীতি প্রয়োজন, ক্ষমতায় আসার পর থেকে সেই বার্তা দিচ্ছে বিজেপি সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৭:৫৯
(বাঁ দিকে)  শুভেন্দু অধিকারী এবং তাপস রায় (ডান দিকে)।

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী এবং তাপস রায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

রাজ্যের শিল্প, জমি, উৎসাহ, শিল্প-বান্ধব সংক্রান্ত নীতি-সহএকাধিক বিষয় চূড়ান্ত করতেসম্ভবত আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন শিল্পমন্ত্রী তাপস রায়। সেখানে বিষয়গুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা শিল্প-কর্তাদের। বুধবার তাপস বলেন, ‘‘গত সরকারের কারণে রাজ্যে দীর্ঘ দিন এই সমস্ত নীতি নেই। এখন শেষ পর্যায়ের কাজ করছি। খুব শীঘ্রই তা প্রকাশ্যে আনা হবে।’’ সূত্রের খবর, মন্ত্রী পর্যায়ে আলোচনার পরে সোমবার, ২২ জুনের রাজ্য বাজেটে বেশ কিছু নীতি ঘোষণা করতেপারে সরকার।

রাজ্যে লগ্নি টানতে যে স্বচ্ছ ও স্পষ্ট নীতি প্রয়োজন, ক্ষমতায় আসার পর থেকে সেই বার্তা দিচ্ছে বিজেপি সরকার। বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে, শিল্পে লগ্নির সামনে থাকা সমস্ত প্রতিবন্ধকতা দূর করা হবে বলে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন,‘‘এই নীতিগুলি প্রায় তৈরিই আছে। সম্ভবত কাল (বৃহস্পতিবার) মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প, জমি, উৎসাহ, শিল্প-বান্ধব নীতি প্রভৃতি নিয়ে বৈঠক করব। কারণ, সব সংস্থাকে রাজ্যে ফেরাতে পদক্ষেপ করতে হবে। নতুন নীতি আনতে হবে।’’

তাপসের আরও বক্তব্য, ‘‘সব রাজ্যই বিভিন্ন ধরনের উৎসাহ প্রকল্প আনে বা ছাড় দেয়। আমাদেরও প্রতিযোগিতায় টিকে থাকতেতা করতে হবে। মোদ্দা কথা,যাঁরা ব্যবসা করবেন, তাঁদেরআনার জন্য কিছু করতেই হবে।’’তিনি জানিয়েছেন, শিল্পবান্ধব রাজ্য হতে ছাড়পত্র আটকে রাখাযাবে না। সময় বেঁধে তা দিতে হবে। গত কয়েক দিনে ইতিমধ্যেই ৪৬-৪৭ জন লগ্নির আগ্রহ দেখিয়েছেন। তা যথেষ্ট উৎসাহজনক। তবেগত সরকারের কাজে শিল্প-কর্তারা বঙ্গে আসতে নিরুৎসাহী হয়েছেনবলে শোনা যাচ্ছে। সেই ভাবমূর্তিবদল জরুরি।

চলতি সপ্তাহেই বিশ্ববঙ্গশিল্প সম্মেলনের লগ্নি প্রস্তাব ওখরচ নিয়ে বিস্তারিত রিপোর্ট হাতে আসবে বলেও জানিয়েছেন তাপস। তাঁর দাবি, বুধবার দফতরেরকর্তাদের থেকে বেশ কিছুটা তথ্য মিলেছে। তা অত্যন্ত নেতিবাচক। বাকিটা এ সপ্তাহে হাতে এলে সব তথ্য প্রকাশ করা হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

West Bengal government Investment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy