Advertisement
E-Paper

কাকে প্রার্থী করা হবে আমাদের ব্যাপার, কোনও দলের ‘লেজুড়বৃত্তি’ করব না, আরাবুল-প্রশ্নে সেলিমকে পাল্টা নওশাদের

বেশ কয়েক দিন ধরেই বেশ কিছু আসন নিয়ে বাম ও আইএসএফের মধ্যে চাপানউতোর চলছে। আরাবুলকে আইএসএফ প্রার্থী করায় সেই চাপানউতোর ভিন্ন মাত্রা পেল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০১:৩৬
(বাঁ দিক থেকে) আরাবুল ইসলাম, মহম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকি।

(বাঁ দিক থেকে) আরাবুল ইসলাম, মহম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকি। — ফাইল চিত্র।

ক্যানিং পূর্ব আসনে আরাবুল ইসলামকে প্রার্থী করেছে আইএসএফ। তৃণমূল থেকে আইএসএফে যোগ দেওয়া আরাবুলকে প্রার্থী করায় বামেরা বেঁকে বসেছে। যার ফলে বাম-আইএসএফ আসন সমঝোতা ধাক্কা খাচ্ছে। বৃহস্পতিবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, ‘‘ওই ব্যক্তিকে ‘বগলদাবা’ করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না।’’ তার জবাব দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। সাফ জানালেন, কোনও দলের ‘লেজুড়বৃত্তি’ করা হবে না।

বৃহস্পতিবার রাতে নওশাদ বলেন, ‘‘আইএসএফ কাকে প্রার্থী করবে সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা কোনও দলের লেজুড়বৃত্তি করতে পারি না।’’

সেলিম জানিয়েছিলেন, আরাবুল প্রসঙ্গে সিপিএম ও বামফ্রন্টের মনোভাব আইএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএফের নিচুতলার কর্মীদের উদ্দেশেও আহ্বান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আইএসএফ কর্মীকে খুন করার অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ তুলে আইএসএফের কর্মীদের উদ্দেশে আবেদন জানিয়েছেন তিনি। সেই প্রসঙ্গে নওশাদ সাফ জানালেন, প্রার্থী নিয়ে তাঁর দলের সিদ্ধান্তই চূড়ান্ত। অন্য কোনও দলের ‘শাসানি’ মানা হবে না।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরেই বেশ কিছু আসন নিয়ে বাম ও আইএসএফের মধ্যে চাপানউতোর চলছে। আরাবুলকে আইএসএফ প্রার্থী করায় সেই চাপানউতোর ভিন্ন মাত্রা পেল।

Md Selim Naushad Siddiqui Left Front Arabul Islam CPIM ISF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy