Advertisement

অনুমতি-জট কাটিয়ে শনিবার কলকাতায় জনসভা রাহুল গান্ধীর, শুভঙ্করের হয়ে প্রচারে যাবেন শ্রীরামপুরেও

প্রথমে নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার, অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই কলকাতা-সহ রাজ্যের তিনটি জায়গায় সভা করার কথা ছিল তাঁর। কিন্তু প্রশাসনিক অনুমতি না মেলায় শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২০:১১
Rahul Gandhi to attend a public rally in Kolkata on Saturday

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

অবশেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গ সফর চূড়ান্ত হল। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার রাজ্যে আসছেন তিনি। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, ওই দিন তিনি শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং কলকাতার শহিদ মিনার ময়দানে জনসভা করবেন। প্রথম দফার ভোটের আগে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে প্রচার করেছিলেন তিনি। রাহুলের পশ্চিমবঙ্গ সফর ঘিরে জটিলতা তৈরি হয়েছিল।

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, প্রথমে নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার, অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই কলকাতা-সহ রাজ্যের তিনটি জায়গায় সভা করার কথা ছিল তাঁর। কিন্তু প্রশাসনিক অনুমতি না মেলায় শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। এতে কংগ্রেস শিবিরে ক্ষোভ তৈরি হয়েছিল। অবশেষে বুধবার সেই জট কাটে। ২৫ এপ্রিল শনিবার শহিদ মিনারে জনসভার অনুমতি মেলে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সেনার তরফ থেকেও প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে। শ্রীরামপুরেও সভা বা রোড-শো করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। ওই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সমর্থনে রাহুলের প্রচারে আসার খবরে স্থানীয় কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে।

এআইসিসি মুখপাত্র মিতা চক্রবর্তী বলেন, “আমাদের নেতা রাহুল গান্ধী শনিবার রাজ্যে তিনটি জনসভা করবেন। নির্বাচন কমিশন প্রথমে তাঁকে প্রচারের অনুমতি দেয়নি। কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আইনি ও প্রশাসনিক স্তরে লড়াই করে শেষ পর্যন্ত সেই অনুমতি আদায় করেছে। এই সভাগুলি ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার আগে রাহুলের এই সভাগুলি কংগ্রেসের প্রচারে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে শহিদ মিনারের সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

Advertisement
Rahul Ganguly Election Campaigns Congress Leader congress rally
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy