আসন্ন ফিফা বিশ্বকাপের আগেই বিপত্তি ইরাকের জাতীয় ফুটবল দলে। শনিবার আমেরিকায় পৌঁছনোর পরেই পুলিশের হাতে আটক ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন। প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। চার দশক পর প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে নামছে ইরাক। তার আগেই ৩০ বছর বয়সী আয়মেনের আটকের ঘটনায় দুশ্চিন্তার ছায়া ইরাকের শিবিরে।
শনিবার আমেরিকায় পা রাখতেই শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আয়মেনকে আটক করে পুলিশ। ইরাকি অলিম্পিক কমিটিতে কর্মরত এবং জাতীয় ফুটবল দলের সঙ্গে ঘনিষ্ঠ এক আধিকারিক জানান, দীর্ঘ জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার সময় আয়মেনের ফোনটি খতিয়ে দেখে পুলিশ। পরে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয় আয়মেনকে। আয়মেনের পাশাপাশি আটক করা হয় ইরাক দলের চিত্রসাংবাদিক তালাল সালাহকেও। তাঁকে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি আমেরিকায় প্রবেশের অনুমতিও তাঁকে দেওয়া হয়নি বলে আধিকারিক সূত্রে খবর।
আরও পড়ুন:
কী কারণে আয়মেন ও তালালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিয়ে মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোনও মন্তব্য করেনি। এখনও পর্যন্ত এই ঘটনায় ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে। ইরাক গ্রুপ ‘আই’-তে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সঙ্গে খেলবে। ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হলেন আয়মেন। যোগ্যতা অর্জনে ম্যাচে তাঁর গোলের কারণেই দেশটি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। আয়মেনের নেতৃত্বে খেলবেন ইপসউইচ টাউনের ফরোয়ার্ড আলি আল-হামাদি এবং তরুণ খেলোয়াড় আলি জাসিম ও ইউসুফ আমিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৪:১৬
দ্য লাস্ট ডান্স! শেষ বিশ্বকাপ মেসি-রোনাল্ডোর, লিয়োর লক্ষ্য জোড়া ট্রফি, ‘গোট’-বিতর্ক থামাতে নামবেন সিআর৭ -
১১:৪৫
জল্পনার অবসান, বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানের ফুটবল দলকে ভিসা আমেরিকার, অংশগ্রহণ নিয়ে কাটল অনিশ্চয়তা -
০৯:৫৭
হ্যারি কেনই ভরসা ইংরেজদের, প্রত্যাশার চাপ সামলে পারফর্ম করাই বিশ্বকাপে টুখেলের দলের আসল চ্যালেঞ্জ -
ইয়ামাল, পেদ্রি, গাভিদের হাত ধরে খরা কাটাতে মরিয়া স্পেন, তরুণ ফুটবলারদের উপরে নির্ভর করছে বিশ্বকাপ ভাগ্য
-
তরুণ তুর্কিদের মাঝে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ৪০-এর ‘বৃদ্ধ’রাও! বুড়ো হাড়ে ভেলকি দেখাতে তৈরি যে সাত তারকা