ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় বিবেচনাধীন ভোটারদের নামের দ্রুত নিষ্পত্তি চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠাল এসইউসি। সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত বিবেচনাধীন ভোটার সংক্রান্ত তথ্য নিয়ে প্রধান বিচারপতির সাক্ষাৎপ্রার্থী হয়েছিলেন দলীয় নেতৃত্ব। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে দেখা করতে চাননি প্রধান বিচারপতি। তার পরে হাই কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত আর্জি জানিয়েছে এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সেই চিঠিতে লিখেছেন, নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৬ এবং ৯ এপ্রিল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু যে ভাবে বিচারাধীন ভোটারের নিষ্পত্তির প্রক্রিয়া চলছে, তাতে শেষ দিন পর্যন্ত বহু ভোটারের নাম বিবেচনাধীনের তালিকায় থেকে যেতে পারে অথবা তাড়াহুড়ো করে শেষ করতে গিয়ে প্রক্রিয়ায় ভুল থেকে যেতে পারে। ফলে, অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। এমতবস্থায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করে পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগের মাধ্যমে কোনও যোগ্য ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
এ দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার উপরে ‘আক্রমণে’র ঘটনার প্রেক্ষিতে খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা দিলীপ বলেছেন, ‘‘যাক না! আমার কিছু যায় আসে না। ওরা ইট মারবে, পাথর ছুড়বে, গাড়ি ভাঙবে, তখন তদন্ত হবে না? আমি তো গুন্ডাদের বিরুদ্ধে বলেছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)