Advertisement
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূলের ক্যাম্পে ‘হামলা’ বিজেপির, ভাঙল চেয়ার! নবান্নের বাইরেও উত্তেজনা, বাড়ল নিরাপত্তা

ভোটের ফলাফলের আভাস পেতেই সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সেখানে চেয়ার ভাঙচুর করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৬:০৬
TMC Camp Vandalised at Sakhawat School, Heavy Security Outside Nabanna

সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূল কর্মীরা যেখানে বসেছিলেন সেখানে চেয়ার ভাঙা হল। —নিজস্ব চিত্র।

উত্তেজনা ছড়াল সাখাওয়াত স্কুলের বাইরে। ওই স্কুলেই গণনা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট। দুপুর সাড়ে ৩টে পর্যন্ত ওই কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গোটা রাজ্যে তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। ভোটের ফলাফলের আভাস পেতেই সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সাখাওয়াতের ২০০ মিটারের বাইরে চেয়ার পেতে বসেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেখানে গিয়ে তাঁদের সরিয়ে দিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। কোথাও কোথাও আবার ছেঁড়া হল মমতার ফ্লেক্স, ব্যানারও। অন্য দিকে, নবান্নের বাইরেও উত্তেজনা ছড়ায়। ফলে সেখানে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হল।

এ বারের ভোটে প্রায় সকলেরই চোখ রয়েছে ভবানীপুর কেন্দ্রের দিকে। এই কেন্দ্র এ বারের ‘নন্দীগ্রাম’। মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে প্রথম দিকে শুভেন্দু কিছুটা এগিয়ে গিয়েছিলেন। গণনার কয়েক রাউন্ড পর সেখানে মমতা এগিয়ে যান। অবশ্য তিনি এগিয়ে থাকলেও প্রায় প্রতি রাউন্ডে ব্যবধান একটু একটু করে কমাচ্ছেন শুভেন্দু। সেই আবহে সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত সরিয়ে দিল বিজেপি। বর্তমানে ওই তৃণমূল কর্মীরা জগদীশচন্দ্র বোস কলেজে ‘আশ্রয়’ নেন। তবে সেখানেও লাঠি হাতে পৌঁছে গিয়েছেন বিজেপি সমর্থকেরা।

সাখাওয়াত স্কুলের বাইরে যেখানে বিজেপি ‘হামলা’ চালায়, সেখানে কিছু ক্ষণ আগেও এসে বসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখাান থেকেই সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমাকে নির্দিষ্ট ভাবে ভবানীপুরের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বাভাবিক ভাবেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করতে পারব। এটাই আমার মূল লক্ষ্য।” তবে পরে পুলিশ এসে তাঁদের সরে যেতে বলেছিল। সুব্রতেরা যাওয়ার পরেই সেই এলাকার ‘দখল’ নেয় বিজেপি। বিকেল গড়াতে সাখাওয়াত স্কুলে আসেন মমতা।

অন্য দিকে, পশ্চিমবঙ্গ জুড়ে দৃশ্যত বিজেপির ‘দাপট’ দেখা যাচ্ছে। তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। আর ফলাফলের আভাস পেতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জয়োল্লাস শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। নবান্নের সামনে কিছু মহিলা বিজেপি সমর্থক হাতে দলীয় পতাকা নিয়ে চলে আসেন। তবে তড়িঘড়ি পুলিশ তাঁদের সরিয়ে দেয়। নবান্নের বাইরেও বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy