E-Paper

পানিহাটি নিয়ে নির্দেশ তৃণমূলের

রাজনৈতিক মহলের মতে, নির্যাতিতার মা প্রার্থী হওয়ায় তা শাসকদলের কাছে কিছুটা চাপের। সেখানে ন্যায়বিচারের প্রসঙ্গে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৭:৪৬

—প্রতীকী চিত্র।

পানিহাটির বিজেপি প্রার্থী, আর জি করের নির্যাতিতার মায়ের সম্পর্কে কিছু বলা যাবে না। লড়তে হবে রাজনৈতিক ভাবে। সোমবার অভ্যন্তরীণ বৈঠকে শাসকদলের জেলা নেতৃত্বের তরফে স্থানীয় নেতাদের এই নির্দেশ দেওয়া হয়। মৃতার মা-বাবা আগে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তোলায় তারাও এমনই নির্দেশ দেয়।

রাজনৈতিক মহলের মতে, নির্যাতিতার মা প্রার্থী হওয়ায় তা শাসকদলের কাছে কিছুটা চাপের। সেখানে ন্যায়বিচারের প্রসঙ্গে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বিজেপি। পানিহাটিতে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব সরিয়ে সকলে যাতে একসঙ্গে কাজ করেন, তার জন্য প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, পুরপ্রধান সোমনাথ দে, চেয়ারম্যান পারিষদ তাপস দে, দুই সভাপতি সম্রাট চক্রবর্তী, প্রবীর ভট্টাচার্য-সহ কয়েক জনকে নিয়ে বৈঠক করেছেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি, সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘‘শীর্ষ নেতৃত্ব আমাকে পানিহাটি আসনটি আলাদা গুরুত্ব-সহ দেখতে বলেছেন। কী ভাবে ভোট পরিচালনা হবে, তা স্থানীয় নেতাদের বুঝিয়ে দায়িত্ব ভাগ করা হয়েছে। আর জি করের ঘটনায় আমরা ন্যায়বিচারের লড়াইয়ে ছিলাম, পরেও থাকব। কিন্তু উনি এমন এক দলের প্রার্থী হলেন, সেটা দুঃখের।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC West Bengal Assembly Election Panihati

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy