পশ্চিমবঙ্গে আধাসেনা মোতায়েন নিয়ে খোঁচা উদ্ধবের

অতীত রাজনৈতিক হিংসার কারণে এ বার ভোটের প্রায় এক মাস আগে থেকে গোটা রাজ্য আধা সেনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। উদ্ধব ঠাকরের মতে, আসলে এ হল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপির কৌশল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৮:৩৩
উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরে। — ফাইল চিত্র।

উপদ্রুত মণিপুরের চেয়ে ভোটমুখী পশ্চিমবঙ্গে বেশি আধা সেনা মোতায়েন করেছে নরেন্দ্র মোদী সরকার— আজ মন্তব্য করলেন শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে। যেনতেন ভাবে বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের প্রচেষ্টাকে তাঁর কটাক্ষ, ‘‘যা মনে হচ্ছে তাতে ভোটের দিনে পশ্চিমবঙ্গে ভোটারের চেয়ে নিরাপত্তারক্ষীর সংখ্যা বেশি থাকবে!’’

অতীত রাজনৈতিক হিংসার কারণে এ বার ভোটের প্রায় এক মাস আগে থেকে গোটা রাজ্য আধা সেনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। উদ্ধব ঠাকরের মতে, আসলে এ হল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপির কৌশল। আজ মুম্বইতে দলীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘মণিপুর যখন জ্বলছে তখন সেখানে ত্রিশ হাজার আধা সেনা নিয়োগ করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে প্রায় দু’লক্ষ আধা সেনা মোতায়েন করা হয়েছে।’’ তাঁর মতে, আসলে যে কোনও মূল্যে পশ্চিমবঙ্গ জয়ে মরিয়া নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। যদিও তিনি মনে করেন, বিজেপির এত চেষ্টার পরেও বাংলার মানুষ মমতার উপরেই ভরসা রাখতে চলেছেন।

নির্বাচন কমিশনের মতে, সুষ্ঠু ও অবাধ ভোট লক্ষ্যে রাজ্যে এত সংখ্যক আধা সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধবের প্রশ্ন, ‘‘ভোটারদের ভরসা দিতে না ভয় দেখাতে, কোন কাজে ওই আধা সেনা মোতায়েন করা হচ্ছে? ভোটের দিন মনে হচ্ছে ভোটারের চেয়ে বেশি আধা সেনা উপস্থিত থাকবে ওই রাজ্যে। ’’ তাঁর মতে, অতীতে কোনও রাজ্যের ভোটে এ ধরনের চিত্র দেখা যায়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Uddhav Thackeray Shiv Sena

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy