Advertisement
E-Paper

Bengal Polls: ‘রেকর্ড সংখ্যায় ভোটদান করুন’, বঙ্গসফরের আগে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবারই রাজ্যে জোড়া সভা রয়েছে মোদীর। দুপুরে প্রথমে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এবং তার পর হাওড়ার উলুবেড়িয়ায় সভা করবেন তিনি।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ০৮:০৪
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

দ্বিতীয় দফায় ভোটের দিনও রাজ্যে কর্মসূচি রয়েছে তাঁর। সেই উপলক্ষে দুপুরেই বাংলায় পা রাখছেন তিনি। তার আগে, বঙ্গবাসীকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার সকালে বাংলায় টুইট করে মোদী লেখেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাঁদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোটগ্রহণ হচ্ছে, তাঁরা রেকর্ড সংখ্যায় ভোটদান করুন’।

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যে। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, এই ৪ জেলার ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ।

ঘটনাচক্রে বৃহস্পতিবারই রাজ্যে জোড়া সভা রয়েছে মোদীর। দুপুরে প্রথমে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এবং তার পর হাওড়ার উলুবেড়িয়ায় সভা করবেন তিনি।

BJP TMC Narendra Modi West Bengal Assembly Election 2021 Nandigram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy