Advertisement
E-Paper

Bengal Election 2021: সালারে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ কাগ্রাম এলাকার বহড়া থেকে ২৬টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৭:৪৩
বোমা নিষ্ক্রিয় করার সময়।

বোমা নিষ্ক্রিয় করার সময়। —নিজস্ব চিত্র

ভোটের আগে মুর্শিদাবাদের সালার থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে ওই বোমাগুলি নিষ্ক্রিয়ও করে দেয় বম্ব স্কোয়াড। জেলার বিভিন্ন এলাকাতেই জারি রয়েছে তল্লাশি। তাতেই উদ্ধার হয় ওই বিস্ফোরক।

শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ কাগ্রাম এলাকার বহড়া থেকে ২৬টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর পর সালার থানা থেকে যোগাযোগ করা হয় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে। ওই স্কোয়াডের কর্মীরা রবিবার দুপুরে পৌঁছন। বোমাগুলি একটা ফাঁকা মাঠে নিয়ে যান তাঁরা। এর পর বিধি মেনেই বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা।

কে বা কারা ওই বোমা মজুত করেছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

bomb Bomb squad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy