Advertisement
E-Paper

মোদীর সঙ্গে বৈঠকের পরে পত্রিকার প্রচ্ছদের পুরনো ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন ট্রাম্প, কী বার্তা দিলেন?

মোদীর সঙ্গে পার্শ্ববৈঠকের পরে বুধবারই ট্রাম্প নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার ইতিবাচক অগ্রগতি, সম্ভাব্য ভারত সফরের বার্তা দিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২৩:৩৬
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

শিরোনাম ছিল ‘দ্য মুভার অ্যান্ড দ্য শেকার’! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকা পুরনো একটি প্রচ্ছদ বৃহস্পতিবার তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মোদী এবং ট্রাম্পকে ২০২৫ সালের ‘নিউজমেকার অফ দ্য ইয়ার’ হিসাবে তুলে ধরা হয়েছিল ওই সাময়িকীতে। মোদীর সঙ্গে পার্শ্ববৈঠকের পরে বুধবারই ট্রাম্প নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার ইতিবাচক অগ্রগতি, সম্ভাব্য ভারত সফরের বার্তা দিয়েছিলেন। মোদী যত দিন ভারতের নেতা আছেন, তত দিন তিনি নয়াদিল্লির পাশে রয়েছেন জানিয়ে বলেছিলেন, ‘‘নরেন্দ্র মোদীর ভারতে যদি হামলা হয়। তা হলে নয়াদিল্লির পাশে দাঁড়াবে আমেরিকা। যদি কেউ সেই মানুষটিকে (মোদী) আক্রমণ করে, আমরা সেখানে থাকব।’’

সেই সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে মোদীর দর কষাকষির দক্ষতার তারিফ করে ট্রাম্প বলেন, “তিনি দেখতে সবচেয়ে সুন্দর মানুষ। যেন একজন দেবদূত। কিন্তু আসলে তিনি খুবই কঠিন। তিনি একজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী।” অন্য দিকে, ওই বৈঠকে হরমুজ় প্রণালীর অদূরে ভারতীয় নাবিকবাহী জাহাজে মার্কিন সেনার হামলায় তিন ভারতীয়ের মৃত্যু নিয়ে অসন্তোষ প্রকাশ করে মোদী নাবিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বৈঠকে। ভারত কয়েক মাস ধরে নয়াদিল্লিতে কোয়াড (চতুর্দেশীয় অক্ষ) শীর্ষসম্মেলন ট্রাম্পের সফরের জন্য বার্তা পাঠাচ্ছে আমেরিকায়। এই পরিস্থিতিতে ট্রাম্পের ভারত সফরের ‘ইতিবাচক অগ্রগতি’ বলে মনে করছে কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ। সোমবার সেই জল্পনা আরও জোরাল হল।

Narendra Modi G7 Meet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy