Advertisement
E-Paper

দীর্ঘ জেরার পরে কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার মনোরঞ্জন মণ্ডল

মনোরঞ্জন কয়লা কাণ্ডে হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। চলেছিল দীর্ঘ জেরা। তার পরে গ্রেফতার করা হয় তাঁকে। প্রসঙ্গত, তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত থাকাকালীন ইডি বেশ কয়েকবার চিঠি দিয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২৩:২৭
মনোরঞ্জন মণ্ডল।

মনোরঞ্জন মণ্ডল। — ফাইল চিত্র।

কয়লা পাচার কাণ্ডে অবশেষে ইডির হাতে গ্রেফতার হলেন সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল। বৃহস্পতিবার রাতের ঘটনা। সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জেরার পরে গ্রেফতার করা হয় মনোরঞ্জনকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।

মনোরঞ্জন কয়লা কাণ্ডে হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। চলেছিল দীর্ঘ জেরা। তার পরে গ্রেফতার করা হয় তাঁকে। প্রসঙ্গত, তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত থাকাকালীন ইডি বেশ কয়েকবার চিঠি দিয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে। অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। তার বাড়িতেও চলানো হয়েছিল তল্লাশি। ইডি সূত্রে খবর, কয়লা কাণ্ডে মনোরঞ্জনের নাম উঠে আসার পাশাপাশি বালি পাচার কাণ্ডেও নাম জড়িয়েছে তাঁর।

Coal Scam sand smuggling ED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy