Advertisement
E-Paper

Bengal Polls: পিয়ারাপুরে তৃণমূল নেতাকে মার, ভর্তি শ্রীরামপুর হাসপাতালে, অভিযোগ অস্বীকার বিজেপি-র

হুগলি জেলার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দীপেন মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১২:০৪
আহত তৃণমূল নেতা ভর্তি হাসপাতালে।

আহত তৃণমূল নেতা ভর্তি হাসপাতালে। নিজস্ব চিত্র।

হুগলি জেলার পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দীপেন মণ্ডলকে মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। আহত তৃণমূল নেতাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

বৃহস্পতিবার রাতে নববর্ষের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন দীপেন। পিয়ারাপুরের কাছে আচমকাই তাঁকে কয়েকজন ঘিরে ধরে। তার পর ব্যাপক মারধর করে বলে অভিযোগ। দীপেনের চিৎকারে এলাকার লোক জড়ো হতেই দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রা আহত ওই তৃণমূল নেতাকে ওয়ালশ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শুক্রবার সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁই। তাঁর অভিযোগ, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। ভোটের সময় দলের হয়ে খুব খেটেছেন দীপেন। তাই তাঁকে মারার পরিকল্পনা করেছিল বিজেপি।’’
যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি-র শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু। তাঁর দাবি, ‘‘মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। এই মারধরের পিছনে মহিলা ঘটিত কারণ রয়েছে বলে শুনেছি। এলাকার লোকেরাই তাঁকে ঘিরে ধরেছিল। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সেখানে হাজির হয়। বিজেপি-র লোকেরা পুলিশকে খবর দেয়। আমাদের কোনও কর্মী তাঁকে মারধর করেনি।’’ ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

BJP TMC West Bengal Assembly Election 2021 Bengal Polls 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy